ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে জব্দ করা দুটি বালুভর্তি ট্রলার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রাজিবপুর ইউনিয়নের লাটিয়ামারি ঘাট ও ব্রহ্মপুত্র নদের মাঝপথে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ট্রলার দুটি জব্দ করা হয়। পরে স্থানীয় বিএনপি নেতাদের জিম্মায় নিরাপদ স্থানে নেওয়ার পথে বালু উত্তোলনকারীদের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ট্রলার দুটি ছিনিয়ে নেয়। এ ঘটনায় পুলিশ ও স্থানীয় প্রশাসনের উপস্থিতি থাকলেও তারা বাধা দিতে ব্যর্থ হয়। ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ মোশাররফ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
3:30 am, Friday, 31 July 2026
শিরোনাম :
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত দুই বালুভর্তি ট্রলার ছিনতাই
-
MIT ERP
- Update Time : 12:16:11 am, Thursday, 30 July 2026
- 4
Tag :
Popular Post


















