লক্ষ্মীপুরে ‘জিনিয়াস হান্টিং সিজন-৩’ কর্মসূচির আওতায় ৩৯ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে শিক্ষা উন্নয়নমূলক প্রতিষ্ঠান বিং এডুকেটেড। শনিবার (১ আগস্ট) সকালে দালালবাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা। বিং এডুকেটেডের কো-অর্ডিনেটর হাসিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দালালবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এনাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট রিয়াজ হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী বাহার পাটোয়ারী এবং ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মামুন। বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ সমাজ গঠনের গুরুত্বপূর্ণ ভিত্তি। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে বিং এডুকেটেডের শিক্ষা-উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে ট্যালেন্টপুল গ্রেডে ১৪ জন এবং জেনারেল গ্রেডে ২৫ জনসহ মোট ৩৯ জন শিক্ষার্থীকে বৃত্তি, সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
10:07 pm, Saturday, 1 August 2026
শিরোনাম :
লক্ষ্মীপুরে ৩৯ মেধাবী শিক্ষার্থী পেল বিং এডুকেটেড বৃত্তি
-
MIT ERP
- Update Time : 08:52:32 pm, Saturday, 1 August 2026
- 3
Tag :
Popular Post

























