2:47 pm, Thursday, 30 July 2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

  • MIT ERP
  • Update Time : 01:40:35 pm, Thursday, 30 July 2026
  • 2
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালনের লক্ষ্যে নওগাঁর বদলগাছীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি। সভায় দিবসটি উপলক্ষে গ্রহণ করা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি, দায়িত্ব বণ্টন এবং সার্বিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সভায় সিদ্ধান্ত হয়, দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, জুলাই শহীদের স্মরণে গ্রাফিতি অঙ্কন, আলোচনা সভা, দোয়া ও বিশেষ প্রার্থনা, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক আয়োজনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি কর্মসূচিগুলো সুষ্ঠু ও শৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিস ফারহানা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শুভসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতা, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক চেতনা, নাগরিক অধিকার এবং আত্মত্যাগের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন প্রজন্মের কাছে এর তাৎপর্য তুলে ধরতে অর্থবহ কর্মসূচি গ্রহণ এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গৃহীত কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তর ও অংশীজনের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

Update Time : 01:40:35 pm, Thursday, 30 July 2026