আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৮%

মণিপুরি রাসলীলার শিল্পী কৃষ্ণকুমারী সিনহা পরলোকগমন করেছেন

  • MIT ERP
  • Update Time : 03:09:00 am, Wednesday, 28 October 2026
  • 34

মণিপুরি রাসলীলার শিল্পী কৃষ্ণকুমারী সিনহা পরলোকগমন করেছেন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মণিপুরি রাসলীলার শিল্পী ও গুরু কৃষ্ণকুমারী সিনহা মারা গেছেন। গতকাল সকালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুরের ঝাপেরগাঁও গ্রামে নিজ বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮2 বছর।

‎জানা গেছে, তিনি কয়েক বছর ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। কয়েক মাস আগে খাট থেকে পড়ে গিয়ে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। গতকাল নিজ বাড়িতেই শেষনিশ্বাস ত্যাগ করেন। মাধবপুর গ্রামে মণিপুরিদের মহাশ্মশানে তাকে দাহ করা হবে। ‎কৃষ্ণকুমারী সিনহা প্রথম জীবনে ছিলেন মণিপুরিদের ঐতিহ্যবাহী রাসলীলার সূত্রধারী। সারারাত ধরে পরিবেশিত ধ্রুপদি এ আয়োজনে কয়েক শবার তিনি নেপথ্য গায়নে অংশ নিয়েছেন।

পরবর্তী সময়ে অজা চন্দ্রমোহন সিংহের কাছে তালিম নিয়ে নিজেই হয়ে ওঠেন রাসধারী বা রাসলীলার নির্দেশক। তিনি মহারাসলীলাসহ অসংখ্য রাস পরিচালনা করেছেন। ‎এ ছাড়া দিবারাস, রাখাল রাস, বাসক পালা, খুবাকুশি, উদুখল রাস, নৌকাবিলাস ও মাথুর পালাসহ বিভিন্ন পরিবেশনায় অংশগ্রহণ ও পরিচালনা করেছেন তিনি। শিক্ষাদানের মধ্য দিয়ে তৈরি করেছেন অসংখ্য শিল্পী ও কলাকুশলী।

‎শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন থেকে পুরস্কার ও পদক অর্জন করেছেন কৃষ্ণকুমারী সিনহা। মণিপুরি থিয়েটারের জন্মলগ্ন থেকেই পরামর্শক, শিক্ষক ও নির্দেশক হিসেবে যুক্ত ছিলেন তিনি। ভারত ও বাংলাদেশের মণিপুরি সমাজে তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় ও জনপ্রিয় একজন শিল্পী।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চার মহাদেশের নির্বাচন ও বিশ্বজুড়ে গণতন্ত্রের সংকট

মণিপুরি রাসলীলার শিল্পী কৃষ্ণকুমারী সিনহা পরলোকগমন করেছেন

Update Time : 03:09:00 am, Wednesday, 28 October 2026