ঢাকা ব্যাংক পিএলসির ঢাকা পে বাংলা কিউআর প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসি। ফলে এখন থেকে গ্রাহকরা বাংলা কিউআর-এর মাধ্যমে মূল্য পরিশোধ করে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসির ইউনিট ফান্ড ক্রয় করতে পারবেন।
সম্প্রতি এ উপলক্ষে আয়োজিত অনবোর্ডিং অনুষ্ঠানে ঢাকা ব্যাংক পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইমার্জিং মার্কেট অফিসার (সিইএমও) মো. মোস্তাক আহমেদ, লায়াবিলিটি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান মোসলেহ সাদ মাহমুদ, কাকরাইল শাখার ব্যবস্থাপক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. কামাল উদ্দিন এবং এসএভিপি ও হেড অব মার্চেন্ট অ্যাকুইজিশন মো. কুতুব উদ্দিন। অনুষ্ঠানে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আল আমিন তালুকদার এবং অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (প্রশাসন) রিফাত আনোয়ারসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।





















