আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৭%

সোনারগাঁয়ে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি ঢেলে ‘হত্যার চেষ্টা’, থানায় অভিযোগ

  • MIT ERP
  • Update Time : 07:36:09 pm, Tuesday, 27 October 2026
  • 26

সোনারগাঁয়ে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি ঢেলে ‘হত্যার চেষ্টা’, থানায় অভিযোগ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত এক ১৩ বছরের কিশোরীর গায়ে গরম পানি ঢেলে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় মারাত্মক দগ্ধ অবস্থায় ওই কিশোরী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া গ্রামের বাসিন্দা রওশন আরার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশী সোনিয়া আক্তার ও অন্যান্যদের জমিজমাসহ পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে অভিযুক্তরা প্রায়ই ভুক্তভোগী পরিবারকে খুন-জখমের হুমকি দিয়ে আসছিল। গত রোববার (২৫ অক্টোবর) দুপুর আনুমানিক দুইটার দিকে রওশন আরা ও তার পরিবারের লোকজন বাড়িতে ছিলেন না।

বাড়ি ফাকা থাকার সুযোগে অভিযুক্তরা কৌশলে রওশন আরার বসতঘরে প্রবেশ করে। এ সময় শয়নকক্ষের বিছানায় ঘুমিয়ে থাকা ১৩ বছরের শিশু কন্যা আফরিন আক্তারকে হত্যার উদ্দেশ্যে ১ নম্বর অভিযুক্ত সোনিয়া আক্তার তার গায়ে গরম পানি ছুড়ে মারে। এতে শিশুটির কোমরসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গিয়ে গুরুতর জখম হয়। শিশুর ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।

পরে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছে তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করেন এবং তাৎক্ষণিকভাবে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করেন। মেয়ের উন্নত চিকিৎসা নিশ্চিত করার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানিয়ে থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী কিশোরীর মা রওশন আরা।

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন, সোনিয়া আক্তার (৩৫), স্বামী: জাকির হোসেন; মো. মোস্তফা (৪৫), পিতা: মো. বিল্লাল; শিলা আক্তার (৪০), স্বামী: মো. মোস্তফা এবং জাকির হোসেন (৩৮), পিতা: রহম আলী; যাদের সকলের বাড়ি সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া এলাকায়। সোনারগাঁ থানার ওসি মহাম্মদ আব্দুল বারিক বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর মা থানায় অভিযোগ করেছেন।

তদন্ত চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল এবং পল্টন ট্র্যাজেডির বিচারের দাবিতে জামায়াতের কর্মসূচি

সোনারগাঁয়ে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি ঢেলে ‘হত্যার চেষ্টা’, থানায় অভিযোগ

Update Time : 07:36:09 pm, Tuesday, 27 October 2026