আজ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক, ১৪৩৩ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৪%

রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় পাড়ায় পাড়ায় মাদকের আখড়া গড়ে উঠেছে: আইজিপি

  • MIT ERP
  • Update Time : 11:41:45 pm, Sunday, 25 October 2026
  • 17

রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় পাড়ায় পাড়ায় মাদকের আখড়া গড়ে উঠেছে: আইজিপি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গত ১৭ বছরে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় পাড়ায় পাড়ায় মাদকের আখড়া গড়ে তোলা হয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। রোববার বাগেরহাট পুলিশ লাইন্সে জেলা পুলিশ আয়োজিত মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, কিশোর গ্যাং ও উগ্রবাদবিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এসময় আইজিপি বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। কিশোর গ্যাং নির্মূলসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করতে হবে।’

এ জন্য জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

পুলিশের জনবল ও সক্ষমতা বাড়ানোর বিষয়ে তিনি বলেন, ‘দেশে পুলিশের জনবল প্রায় ২ লাখ ৮ থেকে ১৫ হাজার। চলতি বছর আরও ২০ হাজার পুলিশ সদস্য নিয়োগের পরিকল্পনা রয়েছে। তবে একসঙ্গে এত সদস্যকে প্রশিক্ষণ দেওয়ার মতো পর্যাপ্ত অবকাঠামো নেই।’

তিনি আরও বলেন, ‘অপরাধ দমনে পুলিশকে শক্তিশালী করার পাশাপাশি পাড়া-মহল্লায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

বেকারত্ব প্রসঙ্গে আইজিপি বলেন, ‘প্রতিবছর প্রায় ২৫ থেকে ৩০ লাখ মানুষ বেকারের তালিকায় যুক্ত হচ্ছেন। বিনিয়োগ ও কর্মসংস্থান না বাড়লে তরুণদের মধ্যে হতাশা তৈরি হবে। তরুণদের মেধা ও সামর্থ্যকে উৎপাদনশীল কাজে যুক্ত করা গেলে অপরাধপ্রবণতা অনেকাংশে কমানো সম্ভব।’

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চট্টগ্রাম থেকে বিমানে এলো চিত্রনায়িকা পরীর জন্য শিউলি ফুল

রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় পাড়ায় পাড়ায় মাদকের আখড়া গড়ে উঠেছে: আইজিপি

Update Time : 11:41:45 pm, Sunday, 25 October 2026