আজ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক, ১৪৩৩ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৪%

আজ লাহোরে গোলাপি জার্সিতে মাঠে নেমেছে পাকিস্তান দল, নেপথ্যে আসল কারণ কী?

  • MIT ERP
  • Update Time : 12:11:06 am, Monday, 26 October 2026
  • 13

আজ লাহোরে গোলাপি জার্সিতে মাঠে নেমেছে পাকিস্তান দল, নেপথ্যে আসল কারণ কী?

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

২২ গজে পাকিস্তান মানেই তাদের চিরচেনা সবুজ জার্সি। তবে লাহোরে আজ ইংল্যান্ডের বিপক্ষে গোলাপি জার্সি পরে মাঠে নেমেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে?

পাকিস্তান কী তবে তাদের পুরোনো জার্সিকে বিদায় জানিয়েছে? উত্তরটা এক শব্দে ‘না’

ত্রিদেশীয় সিরিজে আজ বিশেষ এক কারণে পাকিস্তান ক্রিকেট দল গোলাপি জার্সি পড়ে মাঠে নেমেছে। লাহোরে চলমান ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচটি স্তন ক্যানসার সচেতনতার জন্য উৎসর্গ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

শাহিন শাহ আফ্রিদিদের বোর্ডের এমন মহৎ উদ্যোগের কারণেই আজ গোলাপি জার্সিতে খেলছে পাকিস্তান। স্তন ক্যানসার সচেতনতা মাস অক্টোবরকে সামনে রেখে আয়োজিত এই বিশেষ কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘পিঙ্ক ডে’।

ইংল্যান্ড দলের ক্রিকেটার, ম্যাচ অফিশিয়াল ও ধারাভাষ্যকারদেরও দেখা যাবে গোলাপি রঙের রিবন পরতে। পাশাপাশি লাহোরে ম্যাচের স্টাম্প, স্টেডিয়ামের বড় পর্দা ও এলইডি বোর্ডে স্তন ক্যানসার সচেতনতামূলক বার্তা প্রচার করা হবে। এর মাধ্যমে রোগটির প্রাথমিক শনাক্তকরণ ও সময়মতো চিকিৎসার গুরুত্ব তুলে ধরাই আয়োজকদের মূল লক্ষ্য।

পিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা সুমাইর আহমাদ সৈয়দ বলেন, ‘ক্রিকেটের ব্যাপক জনপ্রিয়তা ও প্রভাবের সঙ্গে একটি সামাজিক দায়িত্বও জড়িত। আন্তর্জাতিক ক্রিকেটের এই মঞ্চ ব্যবহার করে স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ ও যথাসময়ে চিকিৎসা নেওয়ার গুরুত্ব তুলে ধরতে চায় বোর্ড।’

এর আগে গত বছর সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ‘পিঙ্ক ডে’ পালন করেছিল পাকিস্তান।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চট্টগ্রাম থেকে বিমানে এলো চিত্রনায়িকা পরীর জন্য শিউলি ফুল

আজ লাহোরে গোলাপি জার্সিতে মাঠে নেমেছে পাকিস্তান দল, নেপথ্যে আসল কারণ কী?

Update Time : 12:11:06 am, Monday, 26 October 2026