আজ বুধবার, ২১ অক্টোবর ২০২৬
৬ কার্তিক, ১৪৩৩ | ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ১%

খুলনায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

  • MIT ERP
  • Update Time : 09:48:49 pm, Wednesday, 21 October 2026
  • 19

খুলনায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঠারোমাইল এলাকার ডাঙ্গিরপাড়ে এ দুর্ঘটনা ঘটে।

ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুর রহমান জানান, খুলনা থেকে সাতক্ষীরাগামী যাত্রীবাহী একটি বাস মহাসড়কের ডাঙ্গিরপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ক্রাউন সিমেন্টবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায় এবং ট্রাকটি দুমড়েমুচড়ে যায়।

তিনি জানান, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে মুন্সিগঞ্জের জিন্নাত আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

এ ছাড়া খাদে পড়ে যাওয়া বাসের নিচ থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

খুলনায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Update Time : 09:48:49 pm, Wednesday, 21 October 2026