আজ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
৪ কার্তিক, ১৪৩৩ | ০৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

মসজিদের পাশাপাশি মন্দিরের উন্নয়নেও সমান গুরুত্ব দেওয়া হয়: জ্বালানি প্রতিমন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 09:53:27 pm, Monday, 19 October 2026
  • 18

মসজিদের পাশাপাশি মন্দিরের উন্নয়নেও সমান গুরুত্ব দেওয়া হয়: জ্বালানি প্রতিমন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মসজিদ ও মন্দিরের উন্নয়নের পাশাপাশি কবরস্থান ও শ্মশানের উন্নয়নেও সমান গুরুত্ব দেওয়া হয় বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, আমরা যেমন মসজিদ উন্নয়ন করি, আমরা একইভাবে মন্দিরেরও উন্নয়ন করি।

আমরা যখন কবরস্থানের উন্নয়ন করি,আমরা খুঁজে বের করি ওই এলাকায় কোনো শ্মশান রয়েছে কি না। আমরা তারও উন্নয়ন করি। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় কুষ্টিয়া শহরের শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আমরা যখন স্কুল করি কলেজ করি, রাস্তা করি, ব্রিজ করি, তখন কখনো এটিকে বিবেচনায় নিই না এ এলাকায় মুসলমানের সংখ্যা বেশি নাকি হিন্দুর সংখ্যা বেশি।

আমরা এটিকেই বিবেচনায় নিই এই রাস্তাটি করলে, এই স্কুলটা করলে কিংবা এই ব্রিজটা করলে কত বেশি মানুষ উপকার পাবে। অনিন্দ্য ইসলাম অমিত বলেন,এই বাংলাদেশ আপনার, আমার-সবার। তাই বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান ও ২০২৬ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সবাইকে একসঙ্গে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে সরকার যে উন্নয়ন কার্যক্রম শুরু করেছে, তাতে নারী-পুরুষের পাশাপাশি মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান-সব ধর্মের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। দেশের উন্নয়ন অভিযানে সব শ্রেণি-পেশা ও ধর্মের মানুষের সম্মিলিত অংশগ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। এসময় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সবার প্রতি শান্তি ও কল্যাণ কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহবার উদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার,জেলা যুবদলের সভাপতি ফুয়াদ রেজা ফাহিম প্রমুখ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কমলনগরে হাসপাতালে প্রসূতিকে আটকে রেখে অপচিকিৎসার অভিযোগ, নবজাতকের মৃত্যু

মসজিদের পাশাপাশি মন্দিরের উন্নয়নেও সমান গুরুত্ব দেওয়া হয়: জ্বালানি প্রতিমন্ত্রী

Update Time : 09:53:27 pm, Monday, 19 October 2026