আজ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
৪ কার্তিক, ১৪৩৩ | ০৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৫°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

সুপ্রিম কোর্টে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা মহড়া অনুষ্ঠিত

  • MIT ERP
  • Update Time : 11:42:50 pm, Monday, 19 October 2026
  • 9

সুপ্রিম কোর্টে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা মহড়া অনুষ্ঠিত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অগ্নিনিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ ও মহড়া পরিচালনা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত এ প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. নুরুল আমিন বিপ্লব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ, এসইউপি এবং হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার মো. আবু সাঈদ। সকাল ১১টায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট ভবনের মিলনায়তনে তাত্ত্বিক প্রশিক্ষণ ক্লাসের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়।

এতে প্রশিক্ষণ দেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন, বিএফএম (বার)। তাত্ত্বিক প্রশিক্ষণ শেষে হাইকোর্টের অ্যানেক্স ভবনের সামনে ব্যবহারিক মহড়া অনুষ্ঠিত হয়। এতে অগ্নিকাণ্ডের প্রাথমিক পর্যায়ে ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নেভানোর কৌশল প্রদর্শন করা হয়। এ ছাড়া দড়ির সাহায্যে নিচে নামা, টু-পয়েন্ট সাসপেনশন পদ্ধতি, রোপ র‍্যাপলিং, অটোস্কেপ ও টার্ন টেবিল ল্যাডার (টিটিএল) ব্যবহার করে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের কৌশল দেখানো হয়।

পরে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহারের হাতে-কলমে অনুশীলন করানো হয়। মহড়া পরিচালনা করেন কমান্ডার মো. ফয়সালুর রহমান ও এনামুল হক। এতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং সুপ্রিম কোর্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সারের সংকট দূর করতে খোলা বাজারে সার বিক্রির প্রতিশ্রুতি মির্জা ফয়সলের

সুপ্রিম কোর্টে ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা মহড়া অনুষ্ঠিত

Update Time : 11:42:50 pm, Monday, 19 October 2026