আজ সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
৪ কার্তিক, ১৪৩৩ | ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

ভারতের মনিপুরে সহিংসতায় চারজনের মৃত্যু, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে মরদেহ রেখে বিক্ষোভ

  • MIT ERP
  • Update Time : 09:12:41 pm, Monday, 19 October 2026
  • 23

ভারতের মনিপুরে সহিংসতায় চারজনের মৃত্যু, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে মরদেহ রেখে বিক্ষোভ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভারতের মনিপুর রাজ্যে নতুন করে সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন। পৃথক দুটি ঘটনায় প্রাণহানির পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজ্যের রাজধানী ইম্ফল। বিক্ষুব্ধ লোকজন নিহতদের মরদেহ নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন।

পরে পুলিশ টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে মরদেহগুলো সেখান থেকে সরিয়ে দেয়। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত রাত ও আজ সকালে ঘটে যাওয়া পৃথক দুটি ঘটনায় এসব প্রাণহানির ঘটনা ঘটে। প্রথম ঘটনায় মেইতেই ও পাঙাল মুসলিম সম্প্রদায়ের বসবাস রয়েছে—এমন একটি এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে সংঘর্ষ শুরু হয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও গোলাগুলির ঘটনা ঘটে।

এতে বেশ কয়েকজন আহত হন। পরে ২৪ বছর বয়সী এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যান। অন্য ঘটনায় ইম্ফল পূর্ব জেলার খামেনলক এলাকায় পাহাড়ে খড়ি সংগ্রহ করতে গিয়ে তিন গ্রামবাসী নিহত হন। স্থানীয়দের অভিযোগ, কুকি-অধ্যুষিত এলাকার কাছাকাছি তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। তিন গ্রামবাসী নিহত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

পরে তারা মরদেহ নিয়ে ইম্ফলে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল করেন। বিক্ষুব্ধ জনতা বাসভবনের বাইরে মরদেহ রেখে প্রতিবাদ জানালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এদিকে নিরাপত্তা বাহিনী গুলির ঘটনাস্থল নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং রাজ্যের মেডিসিটি হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের দেখতে যান।

স্থানীয় বিধায়ক থোকচম লোকেশওর সিং জানান, ইম্ফল পূর্ব ও কুকি-অধ্যুষিত কাংপোকপি জেলার সীমান্তবর্তী এলাকায় খড়ি সংগ্রহ করতে গিয়ে ওই তিনজন হামলার শিকার হন। নিহত তিনজন হলেন—নংশুম মাইয়াই লিয়কাইয়ের রাজার ছেলে ৩৫ বছর বয়সী অরুবাম রনিল, উইয়ুমপোক নংশুম আওয়াং লিয়কাইয়ের তম্বির ছেলে ৪৪ বছর বয়সী লৈরেনলাকপাম ইনাওবি এবং উইয়ুমপোক মাইয়াই লিয়কাইয়ের ক্ষেম দেবেনের ছেলে ৩২ বছর বয়সী ক্ষেমত্রিময়ুম সুশীল।

হত্যাকাণ্ডের ঘটনায় কর্তৃপক্ষের অবিলম্বে হস্তক্ষেপ দাবি করেছেন বিধায়ক থোকচম লোকেশওর সিং। একই সঙ্গে ওই এলাকার কাছাকাছি অবস্থিত ‘সিনাই ক্যাম্প’ সরিয়ে নেওয়ারও দাবি জানিয়েছেন তিনি। বিধায়কের ভাষ্য, খড়ি সংগ্রহ করতে যাওয়া গ্রামবাসীদের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন আসাম রাইফেলসের সদস্যরা। নতুন করে এসব সহিংসতার ঘটনায় মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান আস্থাহীনতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

২০২৩ সালের মে মাসে মনিপুরে জাতিগত সহিংসতা শুরুর পর থেকে দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। ইম্ফল পূর্ব ও কাংপোকপি জেলার সংবেদনশীল সীমান্তবর্তী এলাকায় নতুন করে সংঘাত ছড়িয়ে পড়লে রাজ্যের ভঙ্গুর নিরাপত্তা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী

ভারতের মনিপুরে সহিংসতায় চারজনের মৃত্যু, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে মরদেহ রেখে বিক্ষোভ

Update Time : 09:12:41 pm, Monday, 19 October 2026