আজ সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
৪ কার্তিক, ১৪৩৩ | ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৩°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

মেসির চেয়ে অনেকটা এগিয়ে রোনালদো, টাকা দিয়ে কেনা যায় ভোট

  • MIT ERP
  • Update Time : 12:58:28 pm, Monday, 19 October 2026
  • 20

মেসির চেয়ে অনেকটা এগিয়ে রোনালদো, টাকা দিয়ে কেনা যায় ভোট

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর ঐতিহাসিক দ্বৈরথ নিয়ে নতুন করে কিছু বলার নেই। দীর্ঘ দেড় দশকের বেশি সময় এ দুই মহাতারকার অবিশ্বাস্য প্রতিদ্বন্দ্বিতা দেখেছে ফুটবল বিশ্ব। এর মধ্যে আর্জেন্টিনার সাবেক অধিনায়ক লিওনেল মেসি বালন ডি’র জিতেছেন ৮ বার, আর পর্তুগিজ কিংবদন্তি রোনালদো জিতেছেন ৫ বার।

তা বালন দ’র ইতিহাসে সেরা বিজয়ী কে? এই প্রশ্নের উত্তর পেতে বালন দ’রের অফিসিয়াল প্ল্যাটফর্ম অভিনব এক ভোটাভুটির আয়োজন করেছে। সেই ভোটের লড়াইয়ে মেসির চেয়ে বিশাল ব্যবধানে এগিয়ে রোনালদো!

উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এই প্রতিযোগিতায় ভোট দিতে খরচ করতে হয় ইউরো। একজন সমর্থক যে শুধু একটিই ভোট দিতে পারবেন, ব্যাপারটি এমন নয়। ইউরো খরচ করে একাধিক ভোট দেওয়ার সুযোগও আছে।

তবে প্রশ্ন হলো- মেসি যেখানে ৮টি বালন দ’র জিতেছেন, রোনালদো ৫টি- সেখানে সেরা বিজয়ীর তালিকায় আর্জেন্টাইন মহাতারকার চেয়ে রোনালদো কীভাবে এগিয়ে গেলেন?

প্রতিযোগিতার নিয়ম অনুসারে, মেসি-রোনালদোসহ ১০ কিংবদন্তিকে এ তালিকায় রেখেছে বালন দ’র কর্তৃপক্ষ। ভোটাররা এ ১০ জনের মধ্যে যেকোনো একজনকে বেছে নেবেন ইতিহাসের সেরা বালন দ’র বিজয়ী হিসেবে। তবে ভোটের আরেকটা শর্ত আছে, যেসব ফুটবলার একাধিক বালন দ’র জিতেছেন, তাদের ভোট দেওয়ার ক্ষেত্রে যেকোনো নির্দিষ্ট একটি বছর বেছে নেওয়ার সুযোগ পাবেন ভোটাররা।

আর এখানেই এগিয়ে গেছেন রোনালদো। পর্তুগিজ কিংবদন্তির ভক্তরা রোনালদোর ২০০৮ সালের বালন দ’রকে বেশি ভোট দিচ্ছেন। রোনালদোর জেতা ২০০৮ সালের বালন দ’র এখন পর্যন্ত মোট ভোটের প্রায় ৬২ শতাংশ পেয়েছে। যা অন্যান্য প্রায় সকল প্রতিযোগীর চেয়ে অনেকটাই এগিয়ে।

অন্যদিকে মেসির জেতা ২০১২ সালের বালন দ’রের পক্ষে ভোট পড়েছে ১৩ শতাংশ। অথচ ওই বছর অবিশ্বাস্য ফর্মে ছিলেন আর্জেন্টিনার এ কিংবদন্তি। ৯১ গোল করে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোলের রেকর্ড নতুন করে গড়েন মেসি। জেতেন ক্যারিয়ারের চতুর্থ বালন দ’র। তবে মেসির ভোট কম হওয়ার পেছনে আরেকটা কারণ, মেসির ভোটগুলো ৮টি ভিন্ন বালন দ’র জয়ের বছরে ভাগ হয়ে গেছে।

ভোটের ব্যবধান কম-বেশি হওয়ার পেছনে প্রভাব ফেলছে ভোটের খরচ। প্রতিটি ভোট দিতে একজন সমর্থককে দিতে হচ্ছে ১ ইউরো (প্রায় ১৩৮ টাকা)। একজন সমর্থক চাইলে অর্থ খরচ করে একাধিকবার ভোট দিতে পারবেন। আবার একই ফুটবলারের একই বছরের বালন দ’রের পক্ষেও দিতে পারবেন একাধিক ভোট।

যারা অর্থ খরচ করে ভোট দিচ্ছেন, তাদের জন্য বিশেষ এক লটারির ব্যবস্থা করেছে বালন দ’র কর্তৃপক্ষ। এবারের বালন দ’র ঘোষণার অনুষ্ঠানের দুটি টিকিট জেতার সুযোগ থাকছে তাদের। এছাড়া বালন দ’র ট্রফির একটি বিশেষ ছবি কেনা ও ডাউনলোডের সুযোগও পাবেন তারা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কাল রংপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী, নগরজুড়ে উৎসবের আমেজ

মেসির চেয়ে অনেকটা এগিয়ে রোনালদো, টাকা দিয়ে কেনা যায় ভোট

Update Time : 12:58:28 pm, Monday, 19 October 2026