আজ বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন, ১৪৩৩ | ০২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৫°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২১%

দুর্গাপূজায় ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল ও বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত

  • MIT ERP
  • Update Time : 02:12:16 pm, Wednesday, 14 October 2026
  • 19

দুর্গাপূজায় ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল ও বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দুর্গাপূজার ছুটিতে ঘরে ফেরা মানুষের যাত্রা সহজ করতে তিন জোড়া বিশেষ ট্রেন চালুর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে পাঁচটি ট্রেনের সাপ্তাহিক বিরতি সাময়িকভাবে বাতিল করা হয়েছে।

এ ছাড়া যাত্রী পরিবহণ নির্বিঘ্ন রাখতে ট্রেনে বাড়তি কোচ সংযোজন, রেললাইন ও সেতুর নিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে নজরদারি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনিসুর রহমান এ তথ্য জানান। তিনি জানান, আগামী ২০ অক্টোবর চট্টগ্রাম-ঢাকা রুটে চলবে ঢাকা স্পেশাল-৩। ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে টুরিস্ট স্পেশাল-১ ও ২ চলাচল করবে ২০, ২৩ ও ২৪ অক্টোবর। এ ছাড়া ২৪ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে চট্টগ্রাম স্পেশাল-৪। পূজার ছুটিতে অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে পূর্বাঞ্চলের কক্সবাজার এক্সপ্রেসের ১৯ ও ২০ অক্টোবরের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে। পশ্চিমাঞ্চলের জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের ১৯ অক্টোবর, পদ্মা এক্সপ্রেসের ২০ অক্টোবর এবং মধুমতি এক্সপ্রেসের ২৪ অক্টোবরের অফ-ডেও বাতিল করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ন্যায়বিচার ত্বরান্বিত করতে বৈজ্ঞানিক বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্গাপূজায় ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল ও বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত

Update Time : 02:12:16 pm, Wednesday, 14 October 2026