আজ বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন, ১৪৩৩ | ০২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৫°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২১%

টঙ্গীর ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট

  • MIT ERP
  • Update Time : 01:35:17 pm, Wednesday, 14 October 2026
  • 12

টঙ্গীর ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামের ওষুধ উৎপাদন কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। যোগ দিয়েছে সেনাবাহিনীও।

আজ বুধবার সকাল ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার শাহিন আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানায়, ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডে আগুন লাগার পর সকাল ১০টা ১৫ মিনিটে তারা খবর পান। খবর পাওয়ার পর ১০টা ২৫ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, টঙ্গীতে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী। এছাড়া উদ্ধার তৎপরতায় বিজিবিও যোগ দিয়েছে।

এ ঘটনায় শেষ খবর পাওয়া বেলা সোয়া ১টারি দিকে পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের কারণও জানা যায়নি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের গভীর শোক

টঙ্গীর ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট

Update Time : 01:35:17 pm, Wednesday, 14 October 2026