আজ বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন, ১৪৩৩ | ০২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৫°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২১%

সচিব পদে পদোন্নতি পেলেন তিন রাষ্ট্রদূত

  • MIT ERP
  • Update Time : 12:16:36 pm, Tuesday, 13 October 2026
  • 32

সচিব পদে পদোন্নতি পেলেন তিন রাষ্ট্রদূত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিসিএস পররাষ্ট্র ক্যাডারের তিন কর্মকর্তাকে গ্রেড-১ সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা বর্তমানে ব্রুনাই, নিউজিল্যান্ড ও গ্রিসে বাংলাদেশের কূটনৈতিক মিশনে দায়িত্ব পালন করছেন।

সোমবার (১২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। পদোন্নতি পাওয়া তিন কর্মকর্তা হলেন—ব্রুনাইয়ে বাংলাদেশের হাইকমিশনার নওরীন আহসান, নিউজিল্যান্ডে বাংলাদেশের হাইকমিশনার সামিনা নাজ এবং গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশের ভিত্তিতে বিসিএস পররাষ্ট্রবিষয়ক ক্যাডারের এই তিন কর্মকর্তাকে গ্রেড-১ সচিব অথবা ফরেন সার্ভিস একাডেমির রেক্টর পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সালথায় ছাত্রীদের উত্ত্যক্তের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

সচিব পদে পদোন্নতি পেলেন তিন রাষ্ট্রদূত

Update Time : 12:16:36 pm, Tuesday, 13 October 2026