বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্টের যাবতীয় কার্যক্রম ও বিষয়াদি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই লক্ষ্যে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে আগামী এক মাসের মধ্যে সরেজমিনে তদন্ত করে মন্ত্রণালয়ে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

















