11:35 pm, Monday, 10 August 2026

যশোরে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত দম্পতি

  • MIT ERP
  • Update Time : 07:39:47 pm, Sunday, 9 August 2026
  • 12

যশোরে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত দম্পতি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যশোরে ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক দম্পতি। রোববার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে যশোর ক্যান্টনমেন্টের প্রধান ফটকের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চৌগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রশিদ (৩৬) ও তার স্ত্রী সাবিরা খাতুন (৩৩)। জানা গেছে, রোববার সকালে মোটরসাইকেলে করে যশোর শহর থেকে চৌগাছার উদ্দেশে রওনা হন আব্দুর রশিদ ও তার স্ত্রী। পথিমধ্যে যশোর ক্যান্টনমেন্টের প্রধান ফটকের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে দুজনই গুরুতর আহত হন। হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য মনির হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দম্পতিকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাবিরা খাতুন মারা যান। অন্যদিকে, গুরুতর আহত আব্দুর রশিদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

পরে স্বজনরা তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় তিনি মারা যান। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক বলেন, হাসপাতালে আনার সময় দম্পতির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। মাথা ও বুকে গুরুতর আঘাতের কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন বলেন, দুর্ঘটনায় আহত সাবিরা খাতুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার স্বামী আব্দুর রশিদ ঢাকায় নেওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় মারা গেছেন বলে জানতে পেরেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একসঙ্গে জীবনসঙ্গীর মৃত্যুতে দুই পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ৩৯ ঘণ্টা পর হস্তান্তর

যশোরে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত দম্পতি

Update Time : 07:39:47 pm, Sunday, 9 August 2026