চলতি আগস্ট মাসে সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান মোট ১২ দিন বন্ধ থাকবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির পঞ্জিকার তথ্য জানা গেছে। শিক্ষা পঞ্জিকা অনুযায়ী, আগস্ট মাসে মোট ৯ দিন সাপ্তাহিক ছুটির পাশাপাশি তিনটি সরকারি ছুটি রয়েছে। সরকারি ছুটিগুলো হলো— ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী। তথ্য অনুযায়ী, আগস্ট ও সেপ্টেম্বর—এই দুই মাসে সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান মোট ২৩ দিন বন্ধ থাকবে। এ সময়ে শিক্ষক-শিক্ষার্থীরা ৩৮ দিন নিয়মিত শ্রেণি কার্যক্রমে অংশ নেবেন। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে মোট ১১ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ওই মাসে ১৯ দিন নিয়মিত শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূল আবহাওয়া বা অন্য কোনো বিশেষ পরিস্থিতির কারণে প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী অতিরিক্ত বা ঐচ্ছিক ছুটি ঘোষণা করা হতে পারে।
8:45 pm, Monday, 3 August 2026
শিরোনাম :
আগস্টে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ১২ দিন
-
MIT ERP
- Update Time : 05:56:56 pm, Monday, 3 August 2026
- 9
Tag :
Popular Post


























