9:01 pm, Monday, 3 August 2026

চট্টগ্রাম ওয়াসার এমডি প্রকৌশলী সেলিম মো. জানে আলমের জাপান যাত্রা

  • MIT ERP
  • Update Time : 07:27:21 pm, Monday, 3 August 2026
  • 7

চট্টগ্রাম ওয়াসার এমডি প্রকৌশলী সেলিম মো. জানে আলমের জাপান যাত্রা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করতে এশিয়া ওয়েস্টওয়াটার ম্যানেজম্যান্ট পার্টনারশিপ (AWap) এর ৬ষ্ট অপারেশন কমিটির সভায় যোগদানের জন্য চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম তিনদিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন। সোমবার (৩ আগস্ট) রাতে একটি বেসরকারি বিমানে জাপানের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করবেন। জানা যায়, জাপানের ভুমি, অবকাঠামো, ট্রান্সপোর্ট ও টুরিজম এবং পরিবেশ মন্ত্রণালয়ের সমন্বয়ে আগামী ৫ আগস্ট টোকিও শহরে এই সভা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে জাপান সরকার গত ১৮ জুন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে সভায় অংশগ্রহণের জন্য একটি আমন্ত্রণপত্র প্রদান করেন। আমন্ত্রণের প্রেক্ষিতে সরকারের অনুমতি (জিও) গ্রহণ করে উক্ত সফরে অংশ নিচ্ছেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম। এ ছাড়া এই সফরে তিনি Sewage Works Exhibition ’26 Tokyo’ একটি প্রোগ্রামেও অংশ নিবেন। এ সফরে বাংলাদেশ সরকারের কোন আর্থিক সংশ্লিষ্টতা নেই। তিনি আশা করেন তার এই সফরের ফলে চট্টগ্রাম ওয়াসা এবং জাপানের মন্ত্রণালয়, দাতা সংস্থাসমুহের মধ্যে সম্পর্ক আরো জোরদার ও কারিগরি জ্ঞান বিনিময় বৃদ্ধি পাবে। সফরসূচি অনুযায়ী আগামী ৬ আগস্ট তিনি দেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম ওয়াসার জনসংযোগ কর্মকর্তা মো. আবুল কাসেম।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

চট্টগ্রাম ওয়াসার এমডি প্রকৌশলী সেলিম মো. জানে আলমের জাপান যাত্রা

চট্টগ্রাম ওয়াসার এমডি প্রকৌশলী সেলিম মো. জানে আলমের জাপান যাত্রা

Update Time : 07:27:21 pm, Monday, 3 August 2026