8:47 pm, Monday, 3 August 2026

শরণখোলায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

  • MIT ERP
  • Update Time : 07:11:43 pm, Monday, 3 August 2026
  • 5

শরণখোলায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাগেরহাটের শরণখোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (৩ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিতভাবে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবাও প্রদান করা হচ্ছে। কোস্ট গার্ড সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস মোংলার ব্যবস্থাপনায় বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে একটি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে ২৫৫ জন মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। একইসঙ্গে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, নৈতিক মূল্যবোধ, মাদকবিরোধী সচেতনতা এবং দেশপ্রেম, শৃঙ্খলা ও আইন মেনে চলার মানসিকতা গড়ে তুলতে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, জনসেবামূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

চট্টগ্রাম ওয়াসার এমডি প্রকৌশলী সেলিম মো. জানে আলমের জাপান যাত্রা

শরণখোলায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

Update Time : 07:11:43 pm, Monday, 3 August 2026