5:43 pm, Monday, 3 August 2026

সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

  • MIT ERP
  • Update Time : 02:50:38 pm, Monday, 3 August 2026
  • 7

সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকায় ১১ বছরের এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে তার সৎ বাবাকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম মো. জুলহাস। তিনি পেশায় একজন মিল শ্রমিক। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বানিয়াজুরী এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রী ও স্ত্রীর আগের ঘরের ১১ বছরের মেয়েকে নিয়ে বসবাস করতেন জুলহাস। অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন সময়ে শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জুলহাসকে আটক করে। ঘিওর থানার ওসি মীর মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সৎ বাবাকে আটক করা হয়েছে। শিশুটির মা বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্তকে আদালতে পাঠানো হবে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

Update Time : 02:50:38 pm, Monday, 3 August 2026