12:41 pm, Monday, 3 August 2026

বৃদ্ধ ফজলুল হক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • MIT ERP
  • Update Time : 12:40:47 pm, Monday, 3 August 2026
  • 0

বৃদ্ধ ফজলুল হক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধ ফজলুল হক (৬৫) হত্যা মামলার প্রধান আসামি মো. নোবেলকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। র‍্যাব-১১ জানায়, গত ১৭ জুলাই রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ি ক্যানেলপাড় এলাকায় ফজলুল হককে নোবেল ও তার সহযোগীরা বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে খানপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। ১৯ জুলাই সকালে তিনি মারা যান। নিহত ফজলুল হক ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে। এ ঘটনায় তার মেয়ে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। র‍্যাবের তথ্যমতে, মামলার পর আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় ২ আগস্ট রাত আনুমানিক ১০টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন এসও এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. নোবেলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নোবেল শান্তিনগর ক্যানেলপাড় এলাকার রমজান শেখের ছেলে। র‍্যাব আরও জানায়, প্রায় এক বছর আগে নিহত ফজলুল হকের ছেলে ফারুকও হত্যাকাণ্ডের শিকার হন। ওই মামলার বাদী ছিলেন ফজলুল হক নিজেই। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

বৃদ্ধ ফজলুল হক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

Update Time : 12:40:47 pm, Monday, 3 August 2026