আজ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন, ১৪৩৩ | ০৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৫%

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

  • MIT ERP
  • Update Time : 09:36:36 pm, Monday, 21 September 2026
  • 10

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নৈরাজ্য, নাশকতা ও অপতৎপরতার প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে মুরাদনগর উপজেলা বিএনপির প্রধান কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে ইসলামি চত্বরসহ মুরাদনগর সদরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে মিছিলটি উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ভারতে পালিয়ে থাকা হাসিনার কথায় দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কোন ছাড় দেওয়া হবে না। এসময় বক্তারা আরও বলেন, ৫ আগস্টের পর তাদেরকে ক্ষমা করা হয়েছে, শান্তিতে থাকেন, অরাজকতা সৃষ্টি করলে কঠোর হস্তে দমন করা হবে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বৃহত্তর মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া, উপজেলা যুব দলের আহ্বায়ক সোহেল সামাদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল হাসান।

এসময় অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সোহেল আহাম্মদ বাবু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক নায়েব আলী, জাসাস সভাপতি আবু বক্কর সিদ্দিক, বাঙ্গরা যুবদলের আহ্বায়ক গাজী আবদুল বাছিরসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মরিয়মের মৃত্যু: গাজী নজরুলের বিচার দাবিতে কুশপুত্তলিকা দাহ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

Update Time : 09:36:36 pm, Monday, 21 September 2026