আজ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯১%

চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ৩

  • MIT ERP
  • Update Time : 12:11:24 pm, Monday, 3 August 2026
  • 33

চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ৩

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পাবনার ঈশ্বরদী উপজেলায় একটি দোকানে চুরি করতে গিয়ে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার আগে অভিযুক্ত ব্যক্তির ধারালো অস্ত্রাঘাতে দোকান মালিক ও তার ছেলে গুরুতর আহত হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) রাত ৩টার দিকে উপজেলার সাহাপুর মিস্ত্রিপাড়া ঠান্ডাতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মানিক হোসেন ওরফে সুমন (৩২) সাহাপুর মহাদেবপুরের মৃত বয়েন মণ্ডলের ছেলে। স্থানীয়রা জানান, গভীর রাতে মিস্ত্রিপাড়া ঠান্ডাতলা গ্রামের হাবিবুল ইসলামে মুদি দোকানে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন মানিক ওরফে সুমন। দোকানের পাশেই বসতবাড়ি হওয়ায় শব্দ পেয়ে দোকান মালিক বাইরে বের হয়ে চোরকে আটকানোর চেষ্টা করেন। এ সময় অভিযুক্ত সুমন তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে দোকান মালিক হাবিবুলকে এলোপাতাড়ি কোপ দেয়। হাবিবুলের চিৎকারে তার দুই ছেলে শাকিল (২৮) ও শাহাব (২২) এগিয়ে গেলে তাদেরও এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে অভিযুক্তকে আটক করে গণপিটুনি দেয়। এতে অভিযুক্ত মানিক ওরফে সুমন ঘটনাস্থলেই মারা যায়। আহত মুদি দোকানি হাবিবুল ইসলাম ও তার দুই ছেলেকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ওরাকল ও মাইক্রোসফটে বড় ছাঁটাই: নেপথ্যে কি কৃত্রিম বুদ্ধিমত্তা?

চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ৩

Update Time : 12:11:24 pm, Monday, 3 August 2026