চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলা সদর বটতলী স্টেশন এলাকায় মাত্র প্রায় ১০০ মিটার সড়ক এখনো চার লেনে উন্নীত না হওয়ায় প্রতিদিন তীব্র যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, চার লেনের মাঝখানে এই সংকীর্ণ অংশটি এখন বোতলনেক-এ পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পরিবহন-সংশ্লিষ্টদের অভিযোগ, মহাসড়কের আশপাশের প্রায় সব অংশ প্রশস্ত করা হলেও ব্যস্ততম এ অংশটি দীর্ঘদিন ধরে অপ্রশস্ত রয়ে গেছে। ফলে চার লেন প্রকল্পের প্রত্যাশিত সুফল থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে ভারী যানবাহন ও স্থানীয় পরিবহন একসঙ্গে চলাচল করায় প্রায়ই দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এদিকে চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অংশটি স্থায়ীভাবে বাদ দেওয়া হয়নি। প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি প্রক্রিয়া শেষে পর্যায়ক্রমে অবশিষ্ট অংশের প্রশস্তকরণের কাজ সম্পন্ন করা হবে। তবে কবে কাজ শুরু হবে বা বর্তমান জটিলতার কারণ কী সে বিষয়ে তারা নির্দিষ্ট কোনো সময়সীমা জানাতে পারেননি। সচেতন নাগরিকদের দাবি, জাতীয় মহাসড়কের কার্যকারিতা নিশ্চিত করতে দ্রুত তদন্তের মাধ্যমে সব জটিলতা দূর করে অবশিষ্ট ১০০ মিটার সড়ক চার লেনে উন্নীত করার। এতে যানজট কমবে, দুর্ঘটনার ঝুঁকি হ্রাস পাবে এবং মহাসড়কে নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত হবে।
4:47 am, Monday, 3 August 2026
শিরোনাম :
চার লেন মহাসড়কের মাঝেই ১০০ মিটারের ‘বোতলনেক’
-
MIT ERP
- Update Time : 03:26:30 am, Monday, 3 August 2026
- 6
Tag :
Popular Post















