পার্বত্য অঞ্চলে শিক্ষা বিস্তার, পরিবেশ সুরক্ষা এবং শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, স্কুল ব্যাগ ও গাছের চারা বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সম্প্রতি ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয় ও বাইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ, খেলনা, ক্রীড়া সামগ্রী এবং ফলজ-বনজ গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান। এ সময় বাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ত্রিকান্ত ধামাই, মাটিরাঙ্গা জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার শাহ আলী, ক্রীড়াবিদ মোহাম্মদ সুলতান আহমেদ, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, সমাজকর্মী সুরেশ ত্রিপুরাসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান বলেন, পার্বত্য অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের মেধাবী ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। তিনি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের গাছের চারা রোপণ ও পরিচর্যার প্রতি গুরুত্বারোপ করেন। সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সাড়া পড়ে। মাটিরাঙ্গা জোনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ত্রিকান্ত ধামাই ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
7:19 pm, Sunday, 2 August 2026
শিরোনাম :
মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ
-
MIT ERP
- Update Time : 05:11:19 pm, Sunday, 2 August 2026
- 5
Tag :
Popular Post
























