12:47 pm, Monday, 3 August 2026

গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে গণমিছিল

  • MIT ERP
  • Update Time : 03:46:10 am, Sunday, 2 August 2026
  • 9
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদ্যাপন এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল শনিবার উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল প্রাঙ্গণ থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাটমহল মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সচিব ও পাকুন্দিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আজিজুল হক কাজল, মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, পাকুন্দিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল জব্বার এবং সাধারণ সম্পাদক আনম আব্দুল্লাহ মোমতাজ। বক্তারা জুলাই অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান এবং গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান। তারা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্ধারিত সময়ে গণভোটের রায় বাস্তবায়ন করা উচিত। এ দাবিতে বিলম্ব হলে সরকারকে জনমতের মুখোমুখি হতে হবে বলেও তারা মন্তব্য করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে গণমিছিল

Update Time : 03:46:10 am, Sunday, 2 August 2026