সময় ও আধুনিক বিশ্বের প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে দেশের কারিগরি শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর ও ইলেকট্রিক গাড়ির (ইভি) মতো বিষয়গুলো এখনই অন্তর্ভুক্ত করে পাঠদান শুরু করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, ‘কারিগরি শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করে তাদের নেতৃত্বেই তারেক রহমানের ভাবনার আগামীর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে সরকার।’ গতকাল শনিবার রাজধানীর তেজগাঁও সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই অভ্যুত্থান নিয়ে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। কারিগরি শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের সুবিধার্থে নেওয়া উদ্যোগ তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, বিদেশে দক্ষ জনশক্তি রপ্তানির লক্ষ্যে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ নিশ্চিত করা হচ্ছে। এ উদ্দেশ্যে দেশে নতুন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা হচ্ছে, যার মধ্যে দুটি কলেজ এককভাবে পলিটেকনিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বরাদ্দ থাকবে। এ ছাড়া অনুষ্ঠানে ডিপ্লোমা ও স্নাতক কোর্সের সময়সীমা পর্যালোচনা করে একটি যৌক্তিক ও সময়োপযোগী সমাধানে আসার আশ্বাস দেন মন্ত্রী।
4:47 am, Sunday, 2 August 2026
শিরোনাম :
কারিগরিতে যুক্ত হচ্ছে এআই সেমিকন্ডাক্টর ও ইলেকট্রিক গাড়ি
-
MIT ERP
- Update Time : 02:26:12 am, Sunday, 2 August 2026
- 5
Tag :
Popular Post

















