পাকিস্তানে অর্থনৈতিক সংকট, বাড়তে থাকা ঋণের বোঝা এবং তরুণদের হতাশা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তিনি সতর্ক করে বলেছেন, তরুণদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান ও সম্ভাবনার সুযোগ সৃষ্টি করা না গেলে দেশেও ভারতের ‘ককরোচ’ আন্দোলনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে নাকভি বলেন, সরকার তরুণদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে তাদের অসন্তোষ একসময় বড় ধরনের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতায় রূপ নিতে পারে। তার ভাষায়, তরুণদের যে নামেই ডাকা হোক না কেন, তারা যদি একদিন ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে দেশের বিদ্যমান পরিস্থিতি আমূল বদলে দিতে সক্ষম হবে। দেশের অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, পাকিস্তান ক্রমেই ঋণের ওপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। প্রতি বছর নতুন ঋণ নেওয়ার প্রয়োজন বাড়লেও স্থায়ী সমাধানের পথে উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে না। বাজেটের বড় একটি অংশ ঋণের চাপ সামলাতেই ব্যয় হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। ভারতে নিট পরীক্ষা নিয়ে অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে গড়ে ওঠা ‘ককরোচ জনতা পার্টি’ আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে নাকভি ইঙ্গিত দেন, তরুণদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে পাকিস্তানেও একই ধরনের অসন্তোষ দেখা দিতে পারে। তার মতে, অর্থনৈতিক সংকট মোকাবিলা এবং তরুণদের জন্য বাস্তব সুযোগ সৃষ্টি করাই এখন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
3:57 am, Sunday, 2 August 2026
শিরোনাম :
পাকিস্তানেও ‘ককরোচ’ আন্দোলনের আশঙ্কা
-
MIT ERP
- Update Time : 01:11:48 am, Sunday, 2 August 2026
- 5
Tag :
Popular Post















