নিপুণ স্থাপত্যশৈলী আর সৌন্দর্যের প্রতীক হয়ে আজও দাঁড়িয়ে আছে দুটি প্রাচীন স্তম্ভ। কিন্তু জীর্ণ দেয়াল আর আগাছায় ঘেরা এই নীরব প্রাসাদটির আড়ালে লুকিয়ে আছে দেড়শ বছরেরও বেশি সময়ের সমৃদ্ধ ইতিহাস, উত্থান-পতন এবং এক নির্মম ট্র্যাজেডির গল্প। কারা ছিলেন এই বিশাল চৌধুরী বাড়ির কর্ণধার? কেনই বা ইতিহাসের এই অনন্য নিদর্শন আজ ধ্বংসের দ্বারপ্রান্তে? দুপচাঁচিয়া চৌধুরী বাড়ির গোড়াপত্তনের ইতিহাস জানতে ফিরে যেতে হবে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার শাসনকাজে। সে সময় এ অঞ্চল ছিল নাটোরের খাসকাছারি অর্থাৎ বিখ্যাত রানী ভবানী (যাকে সাধারণ মানুষ ‘মা ভবানী’ জানতেন)—তার জমিদারির অন্তর্ভুক্ত। সে-সময় স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারে দুপচাঁচিয়ায় আগমন ঘটে এক দূরদর্শী ও প্রভাবশালী মহাজন রঘুনাথ কু-ুর। চতুর ও অত্যন্ত হিসাবী এই ব্যবসায়ী রানী ভবানীর কাছ থেকে দুপচাঁচিয়ার এই খাস খাতের জমিদারি ইজারা বা পত্তন গ্রহণ করেন। নিজের ব্যবসা থেকে অর্জিত বিপুল মুনাফা এবং কৌশলী সিদ্ধান্তের মাধ্যমে রঘুনাথ কু-ু ধীরে ধীরে এই অঞ্চলে এক বিশাল সাম্রাজ্য ও অর্থনৈতিক প্রতিপত্তি গড়ে তোলেন। সাধারণ একজন মহাজন হিসেবে যাত্রা শুরু করলেও, মূলত তিনিই এই ঐতিহাসিক জমিদার এস্টেটের শক্ত ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। রঘুনাথ কু-ুর রেখে যাওয়া ভিত্তিপ্রস্তরের ওপর দাঁড়িয়ে তার পরবর্তী বংশধররা এই এস্টেটকে আরও সমৃদ্ধ করেন। পরবর্তী সময়ে ব্রিটিশ আমলে তাদের প্রভাব-প্রতিপত্তি ও সমাজসেবামূলক কর্মকা-ের স্বীকৃতিস্বরূপ এ পরিবার ‘চৌধুরী’ উপাধিতে ভূষিত হয়। এরপর থেকেই তাদের এই বাসভবন ও আশপাশের এলাকা সাধারণ মানুষের কাছে ‘চৌধুরী বাড়ি’ এবং ‘চৌধুরীপাড়া’ নামে পরিচিতি লাভ করে। প্রায় দেড়শ বছর ধরে এই চৌধুরী বাড়ি ছিল সমগ্র দুপচাঁচিয়া অঞ্চলের বিচার-সালিশ, সামাজিক নেতৃত্ব এবং অর্থনৈতিক কেন্দ্রবিন্দু। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের নির্মমতার রাজসাক্ষী এই চৌধুরী বাড়ি শুধু জমিদারির জাঁকজমকই দেখেনি, ধারণ করে আছে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের এক রক্তাক্ত ইতিহাস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম চলাকালে দখলদার পাকিস্তানি বাহিনী এবং তাদের স্থানীয় দোসরদের নির্মম নির্যাতনের নীরব রাজসাক্ষী এই বাড়িটি। যুদ্ধকালে পাক হানাদাররা চৌধুরী বাড়িকে তাদের শক্তঘাঁটি বা টর্চার সেল হিসেবে ব্যবহার করেছিল বলে স্থানীয় প্রবীণ ব্যক্তিদের কাছ জানা যায়। বহু নিরপরাধ মানুষকে ধরে এনে এই প্রাসাদের আঙিনায় অমানবিক নির্যাতন ও হত্যা করা হয়েছিল। তৎকালীন সময়ে এই বাড়ির বহু মূল্যবান সম্পদ লুটপাট হয় এবং একটি অংশ অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হয়। দেশ স্বাধীনের পর জমিদারি প্রথা বিলুপ্ত হওয়া এবং উত্তরাধিকারীদের স্থানান্তরের ফলে চৌধুরী বাড়ির রক্ষণাবেক্ষণে স্থবিরতা আসে। সময়ের পরিক্রমায় ও সংস্কারের অভাবে ঐতিহাসিক এই চৌধুরী বাড়িটি এখন ধ্বংসের মুখোমুখি। দেয়ালের প্লাস্টার খসে পড়েছে, নোনা ধরে ভেঙে পড়ছে প্রাচীন ইট। মূল ভবনের সিংহভাগ অংশ লতাপাতা ও আগাছায় ঢেকে গেছে। অযতœ ও অবহেলায় প্রতিদিন ক্ষয়ে যাচ্ছে দেড়শ বছরের পুরনো স্থাপত্যশৈলী। স্থানীয় সচেতন মহল ও ইতিহাসপ্রেমীদের মতে, এই চৌধুরী বাড়িসহ এর প্রতœতাত্ত্বিক স্মৃতি রক্ষা করা না গেলে, অচিরেই দুপচাঁচিয়ার মানচিত্র থেকে মুছে যাবে দেড়শ বছরের এক ঐতিহাসিক অধ্যায়।
7:37 am, Monday, 3 August 2026
শিরোনাম :
ধ্বংসের দ্বারপ্রান্তে অনন্য নিদর্শন ‘চৌধুরী বাড়ি’
-
MIT ERP
- Update Time : 03:51:14 am, Sunday, 2 August 2026
- 7
Tag :
Popular Post















