7:40 pm, Saturday, 1 August 2026

কক্সবাজার সৈকতে প্যারাসেইলিং দুর্ঘটনা, সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 05:26:29 pm, Saturday, 1 August 2026
  • 3
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে অক্ষর সৌভিক রায় (৩১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত অক্ষর সৌভিক রায় খুলনা সদর উপজেলার বানিয়াখামার এলাকার শেখর রায়ের ছেলে। তিনি তার আট বন্ধুসহ মোট নয়জনের একটি দলের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার সকালে বন্ধুরা মিলে কক্সবাজারে পৌঁছান অক্ষর সৌভিক। দুপুরে দরিয়ানগর সৈকতে একটি প্যারাসেইলিং প্রতিষ্ঠানের মাধ্যমে প্যারাসেইলিং করার সময় একপর্যায়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রে ছিটকে পড়েন। পরে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুবক্তগীন মোহাম্মদ সোহেল জানান, দুপুর ২টা ১০ মিনিটের দিকে ওই পর্যটককে হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে পড়ে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, দুর্ঘটনার পর পর্যটকের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এদিকে স্থানীয়দের অভিযোগ, দরিয়ানগর সৈকতে পরিচালিত প্যারাসেইলিং কার্যক্রমে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠার পর একসময় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হলেও পরে তা পুনরায় চালু করা হয়। সর্বশেষ এই প্রাণহানির ঘটনায় সৈকতে পরিচালিত অ্যাডভেঞ্চার পর্যটন কার্যক্রমের নিরাপত্তা ও তদারকি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্যারাসেইলিং কার্যক্রমের নিরাপত্তা প্রটোকল পর্যালোচনার কথা জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

কক্সবাজার সৈকতে প্যারাসেইলিং দুর্ঘটনা, সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

Update Time : 05:26:29 pm, Saturday, 1 August 2026