বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ওপেন স্কুলের উদ্যোগে ৩১ জুলাই শুক্রবার সকালে গাজীপুরের মূল ক্যাম্পাসের লেকচার গ্যালারিতে মাস্টার অব ডেভেলপমেন্ট স্টাডিজ (MDS) প্রোগ্রামের ৪র্থ ব্যাচ এবং মাস্টার্স ইন ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস (MCCJ) প্রোগ্রামের ৫ম ব্যাচে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। এ সময় প্রধান অতিথি বলেন, বর্তমানে সাইবার অপরাধসহ বিভিন্ন ধরনের অপরাধ নতুন নতুন মাত্রা পাচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় অপরাধবিষয়ক দক্ষ, দায়িত্বশীল ও মূল্যবোধসম্পন্ন পেশাজীবী গড়ে তোলা সময়ের দাবি। তিনি বলেন, শিক্ষার্থীদের সততা, মেধা, জ্ঞান ও পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে নিজ নিজ কর্মক্ষেত্রে দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখতে হবে। তিনি আরও বলেন, সময়োপযোগী ও বাস্তবমুখী শিক্ষা কার্যক্রমের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বাউবি নিরলসভাবে কাজ করছে। জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখার আহ্বানও জানান তিনি। ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. মোছা. শিরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. চেঙ্গীশ খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ড. মো. জাকিরুল ইসলাম এবং শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মো. নাসির উদ্দীন। এমডিএস ও এমসিসিজে প্রোগ্রামের সমন্বয়কারী হিসেবে শিক্ষার্থীদের প্রোগ্রামভিত্তিক নির্দেশনামূলক বক্তব্য দেন ড. ইকবাল হুসাইন ও ড. মো. আব্দুস সাত্তার। এছাড়া অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. শুচিতা শারমিন।
6:14 am, Sunday, 2 August 2026
শিরোনাম :
বাউবিতে এমডিএস ও এমসিসিজে প্রোগ্রামের নতুন ব্যাচের ওরিয়েন্টেশন
-
MIT ERP
- Update Time : 02:56:38 am, Saturday, 1 August 2026
- 8
Tag :
Popular Post

















