7:38 am, Sunday, 2 August 2026

মন্ত্রী আফরোজা খানম রিতার বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শন

  • MIT ERP
  • Update Time : 02:52:22 am, Saturday, 1 August 2026
  • 15
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মানিকগঞ্জের সাটুরিয়ায় শত বছরের পুরানো বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শন করেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এম.পি। শুক্রবার বিকেলে তিনি জমিদার বাড়ির বিভিন্ন স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় মন্ত্রী জানান, ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়িকে আধুনিক ও সুন্দর পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন পরিকল্পনা রয়েছে। তিনি জমিদার বাড়ির পুরাতন অবকাঠামো উন্নয়ন ও সংস্কারের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পরিদর্শনে সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ অনিক ইসলাম, সহকারী কমিশনার ভূমি মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন এবং প্রত্নতত্ত্ব অধিদফতরের কর্মকর্তাসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

মন্ত্রী আফরোজা খানম রিতার বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শন

Update Time : 02:52:22 am, Saturday, 1 August 2026