11:19 pm, Friday, 31 July 2026

সংযোগ সড়কের অভাবে অকেজো সিংগাইরের ৫৭ লাখ টাকার সেতু

  • MIT ERP
  • Update Time : 06:56:10 pm, Thursday, 30 July 2026
  • 4
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মানিকগঞ্জের সিংগাইরে প্রায় ৫৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু সংযোগ সড়কের অভাবে আট বছর ধরে ব্যবহার করতে পারছেন না এলাকাবাসী। ফলে উন্নয়নের সুফলের বদলে দুর্ভোগই বেড়েছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের উত্তর কানাইনগর গ্রামের কয়েক হাজার মানুষের। সরেজমিনে দেখা যায়, উত্তর কানাইনগর বটতলা এলাকায় খালের ওপর নির্মিত ৬০ ফুট দৈর্ঘ্যের সেতুটির দুই পাশে প্রয়োজনীয় সংযোগ সড়ক নির্মাণ কিংবা মাটি ভরাট করা হয়নি। ফলে নির্মাণের পর থেকেই সেতুটি কার্যত অচল হয়ে পড়ে আছে। স্থানীয়রা নিজ উদ্যোগে কিছু মাটি ফেলে সরু পথ তৈরি করে হেঁটে চলাচল করলেও যানবাহন চলাচল করতে পারছে না। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ২০১৫-১৬ অর্থবছরে ৫৬ লাখ ৮৯ হাজার ১০৬ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এএইচএম ব্রিকস। ২০১৮ সালে তৎকালীন সংসদ সদস্য মমতাজ বেগম সেতুটির উদ্বোধন করেন। তবে দীর্ঘ আট বছরেও সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় সেতুটি জনসাধারণের কাজে আসছে না। স্থানীয় বাসিন্দা সফিকুল ইসলাম বলেন, সেতু নির্মাণের পর এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতির আশা করা হয়েছিল। কিন্তু সংযোগ সড়ক না থাকায় যানবাহন চলাচল সম্ভব হচ্ছে না। এতে উপকারের পরিবর্তে ভোগান্তিই বেড়েছে। খালেক মোল্লা বলেন, সেতু নির্মাণের আগে শুকনো মৌসুমে কৃষিপণ্যসহ বিভিন্ন মালামাল সহজেই আনা-নেওয়া করা যেত। এখন সেতু থাকলেও সেটি ব্যবহার করা যাচ্ছে না। মুফতি জাকির হোসেন বলেন, সংযোগ সড়কের অভাবে দীর্ঘদিন ধরে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত টেকসই প্রকল্পের আওতায় সংযোগ সড়ক নির্মাণ করে সেতুটিকে চলাচলের উপযোগী করার দাবি জানান তিনি। এ বিষয়ে সিংগাইর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আহাদী হোসেন বলেন, সেতুটির বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিয়ে ইউনিয়ন পরিষদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

সংযোগ সড়কের অভাবে অকেজো সিংগাইরের ৫৭ লাখ টাকার সেতু

Update Time : 06:56:10 pm, Thursday, 30 July 2026