গ্যাসের দাম বৃদ্ধি করা হলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করে বলেন, মাত্র পাঁচ মাসে বর্তমান সরকার দফায় দফায় জ্বালানির দাম বাড়িয়েছে। গ্যাস না থাকলেও গ্রাহকদের প্রতি মাসে বিল পরিশোধ করতে হচ্ছে। শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হবিগঞ্জে সংঘর্ষে চোখ হারানো আলিফ চৌধুরীর খোঁজখবর নেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আহত আলিফের সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, “আগামীকাল (শনিবার) বোর্ড মিটিংয়ের পর চিকিৎসকরা আলিফের স্বাস্থ্যের বিষয়ে বিস্তারিত জানাবেন।” এ সময় হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় বিএনপির বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, হামলাকারীদের বিরুদ্ধে কোনো সাংগঠনিক বা আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। সরকার এমন বার্তা দিয়েছে যে, ছাত্রদল বা যুবদল চাইলে যাকে খুশি মারধর করতে পারে, কিন্তু তার কোনো প্রতিবাদ হয় না। এলাকায় গেলে সরকারি দলের এমপিদের আসল চরিত্র বোঝা যায়। তিনি আরও অভিযোগ করেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বে চারদিকে ছেয়ে গেছে। ১২টি প্রতিষ্ঠানে দলীয় লোক বসানো হয়েছে। তবে তিনি কোন ১২টি প্রতিষ্ঠানের কথা বলেছেন, তা তাৎক্ষণিকভাবে উল্লেখ করেননি। সরকারকে সতর্ক করে এনসিপির আহ্বায়ক বলেন, সরকার খুব শিগগিরই জনগণের প্রবল প্রতিরোধের মুখে পড়বে। জনগণকে প্রস্তুত থাকতে হবে। সরকারের এমন আচরণ আমরা কখনোই মেনে নেব না। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও সমালোচনা করেন। নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, তারেক রহমান দল ও দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছেন।
11:21 pm, Friday, 31 July 2026
শিরোনাম :
গ্যাসের দাম বাড়লে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদ ইসলামের
-
MIT ERP
- Update Time : 10:14:23 pm, Friday, 31 July 2026
- 3
Tag :
Popular Post























