1:36 am, Sunday, 2 August 2026

থ্যালাসেমিয়া প্রতিরোধযোগ্য রোগ, সঠিক চিকিৎসায় সুস্থ হওয়া সম্ভব : ডা. জুবাইদা রহমান

  • MIT ERP
  • Update Time : 10:16:35 pm, Friday, 31 July 2026
  • 9
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীতে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির আয়োজিত রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, থ্যালাসেমিয়া একটি প্রতিরোধযোগ্য রোগ। সময়মতো সঠিক চিকিৎসা নিশ্চিত করা গেলে এ রোগে আক্রান্ত অনেক রোগীই সুস্থ জীবনযাপন করতে পারেন। শুক্রবার (৩১ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান বলেন, থ্যালাসেমিয়া সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং রোগ নির্ণয় ও চিকিৎসা সহজলভ্য করতে সদর হাসপাতাল ও ইউনিয়ন পর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে। এ ছাড়া, ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ক্ষেত্রে তাদের থ্যালাসেমিয়া বিষয়ে বিশেষ প্রশিক্ষণের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, থ্যালাসেমিয়ার মতো প্রাণঘাতী রোগে আক্রান্ত রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে নিয়মিত রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সুস্থ জীবনযাপনের জন্য খাদ্যাভ্যাসে সচেতনতা বাড়াতে হবে এবং সব ধরনের ক্ষতিকর অভ্যাস পরিহার করতে হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

থ্যালাসেমিয়া প্রতিরোধযোগ্য রোগ, সঠিক চিকিৎসায় সুস্থ হওয়া সম্ভব : ডা. জুবাইদা রহমান

Update Time : 10:16:35 pm, Friday, 31 July 2026