প্রতিকূল পরিবেশেও ইরানের তেল শিল্পে উৎপাদন, উন্নয়ন ও রপ্তানি কার্যক্রমে উল্লেখযোগ্য কোনো ব্যাঘাত ঘটেনি বলে দাবি করেছেন দেশটির জাতীয় তেল কোম্পানির (এনআইওসি) প্রধান নির্বাহী কর্মকর্তা হামিদ বোর্দ। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হামিদ বোর্দ জানান, সংঘাত চলাকালেই একটি অফশোর তেল প্ল্যাটফর্ম সফলভাবে স্থাপন করা হয়েছে। একই সময় দেশের তেল রপ্তানিও নিরবচ্ছিন্নভাবে অব্যাহত ছিল এবং এ ক্ষেত্রে কোনো বড় ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়নি। তিনি বলেন, দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রের প্ল্যাটফর্মগুলো থেকে স্বাভাবিক গতিতে গ্যাস উত্তোলন অব্যাহত ছিল। পাশাপাশি এসব প্ল্যাটফর্মে প্রয়োজনীয় বড় পরিসরের রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হয়েছে। ক্ষতিগ্রস্ত শোধনাগারগুলোতেও নিরাপত্তা নিশ্চিত করে ধ্বংসাবশেষ অপসারণের কাজ সম্পন্ন করা হয়েছে। বোর্দের ভাষ্য, ১২ দিনের যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত ফেজ-১৪ শোধনাগার পুনর্গঠনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পার্স অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি সাম্প্রতিক সংঘাতে ক্ষতিগ্রস্ত অন্যান্য শোধনাগারের পুনর্নির্মাণ কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে। তিনি আরও জানান, জাতীয় নিরাপত্তার স্বার্থে যুদ্ধ চলাকালে জাতীয় তেল কোম্পানির অনেক কার্যক্রম জনসমক্ষে প্রকাশ করা হয়নি। এটি ছিল পরিস্থিতি বিবেচনায় নেওয়া একটি পরিকল্পিত সিদ্ধান্ত। হামিদ বোর্দের মতে, যুদ্ধের মতো সংকটপূর্ণ সময়েও তেল ও গ্যাস উৎপাদন, অফশোর প্ল্যাটফর্ম এবং বিভিন্ন জ্বালানি স্থাপনার কার্যক্রম সচল রাখা ইরানের তেল শিল্পের সক্ষমতারই প্রতিফলন। তিনি বলেন, তেল খাতের কর্মীরা দায়িত্ব পালনে আন্তরিকতা, ত্যাগ ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। তাদের সম্মিলিত প্রচেষ্টার ফলে কঠিন পরিস্থিতির মধ্যেও দেশটি জ্বালানি উৎপাদন, উন্নয়ন এবং সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হয়েছে।
2:24 am, Sunday, 2 August 2026
শিরোনাম :
যুদ্ধের মধ্যেও পুরো দমে চলছে ইরানের তেল উৎপাদন-রপ্তানি
-
MIT ERP
- Update Time : 11:20:53 pm, Friday, 31 July 2026
- 9
Tag :
Popular Post













