3:23 am, Sunday, 2 August 2026

কক্সবাজার রুটে এক জোড়া নতুন ট্রেন চালু হবে চলতি মাসেই

  • MIT ERP
  • Update Time : 02:10:56 am, Sunday, 2 August 2026
  • 4
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন ট্রেন চালু করা হবে। পাশাপাশি দেশের অন্যতম আধুনিক কক্সবাজার আইকনিক রেলস্টেশনকে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে এর পরিচালনার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেওয়া হবে। গতকাল শনিবার দুপুরে কক্সবাজার আইকনিক রেলস্টেশন ও রামু জংশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজার আইকনিক রেলস্টেশনকে শুধু একটি স্টেশন নয়, বরং আন্তর্জাতিক মানের পর্যটনবান্ধব রেল হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া সারা দেশকে রেল যোগাযোগের আওতায় আনতে সরকার পরিকল্পনা নিয়েছে। এই সরকারের আমলেই পঞ্চগড় থেকে কক্সবাজার, ঢাকা থেকে সিলেট পর্যন্ত ডুয়েলগেজ রেললাইন বাস্তবায়ন করা হবে। এ সময় প্রতিমন্ত্রী স্টেশনের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং যাত্রীসেবা, অবকাঠামো, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও চলমান কার্যক্রমের খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্টেশনকে দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু করে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরিদর্শনকালে কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবীবিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, রেল মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

কক্সবাজার রুটে এক জোড়া নতুন ট্রেন চালু হবে চলতি মাসেই

Update Time : 02:10:56 am, Sunday, 2 August 2026