6:22 am, Monday, 3 August 2026

সিউটা অভিবাসন সংকট এবং প্রাসঙ্গিক ভাবনা

  • MIT ERP
  • Update Time : 03:11:23 am, Sunday, 2 August 2026
  • 7
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভূমধ্যসাগরের বাতাসে আবারো জমাট বেঁধেছে অভিবাসন প্রত্যাশীদের এক দীর্ঘশ্বাস। মরক্কো সীমান্ত পেরিয়ে অতি সম্প্রতি একদিনেই স্পেনের স্বায়ত্তশাসিত শহর সিউটায় প্রায় ৫০ থেকে ৬০ হাজার মানুষের অনুপ্রবেশের চেষ্টা এবং অন্তত ৩৪ জন অভিবাসীর করুণ মৃত্যু কেবল একটি সীমান্ত সংকটের খবর নয়; এটি একবিংশ শতাব্দীর বৈশ্বিক বৈষম্য ও মানবিক সংকটের এক নগ্ন দলিল। একটি ছোট্ট শহরের মোট জনসংখ্যার প্রায় ৭০ শতাংশের সমপরিমাণ মানুষ যখন জীবনের ঝুঁকি নিয়ে একযোগে কাঁটাতার কিংবা উত্তাল সমুদ্র ডিঙানোর চেষ্টা করে, তখন বুঝতে হবে দেওয়াল তুলে কোনো সংকটকে আর আড়াল করে রাখা সম্ভব নয়। মরক্কোর সীমান্তবর্তী ফনিদেক শহর থেকে শুরু করে স্পেনের সিউটা সীমান্ত; পুরো এলাকাটি এখন এক বিশৃঙ্খল ও নির্মম বাস্তবতার মুখোমুখি। সিভিল গার্ড ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, শিশু, কিশোর ও উঠতি বয়সের তরুণরা ফুটপাতে, পার্কে কিংবা খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। কাঁদানে গ্যাস, জলকামান, এমনকি সতর্কতামূলক গুলির মুখেও থমকে যায়নি এই মানুষের স্রোত। যারা পানিতে ডুবে কিংবা পদদলিত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, তাঁদের হারিয়ে যাওয়া স্বপ্নের খবর হয়তো পত্রিকার পাতায় কেবল একটি পরিসংখ্যান হয়ে থাকবে, কিন্তু প্রশ্ন থেকে যায়; কোন তাড়না মানুষকে এভাবে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দেয়? উত্তর আফ্রিকার ভূমিতে দাঁড়িয়ে স্পেনের নিয়ন্ত্রণে থাকা শহর সিউটা ও মেলিলা বহুকাল ধরেই ইউরোপে প্রবেশের অন্যতম সহজ ‘গেটওয়ে’ বা প্রবেশদ্বার হিসেবে পরিচিত। কিন্তু সাম্প্রতিক এই চিত্রটি সব অতীতের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। সীমান্ত অতিক্রমের চেষ্টayani বহু তরুণের একজন, ৩৩ বছর বয়সী আহমেদ করিমের বক্তব্য বিশ্লেষণ করলে এই নির্মম সত্যটি স্পষ্ট হয়ে ওঠে। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, নিজের দেশে কোনো কর্মসংস্থান বা ভবিষ্যৎ না পেয়েই তিনি এই দুঃসাহসিক পথে পা বাড়িয়েছেন। এটি কেবল একজনের কথা নয়; আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের লাখ লাখ তরুণের মনের কথা। উন্নয়নশীল ও অনুন্নত বিশ্ব যখন দারিদ্র্য, বেকারত্ব, রাজনৈতিক অস্থিরতা এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাতে জর্জরিত, তখন ভৌগোলিক সীমান্ত বা কঠোর অভিবাসন নীতি দিয়ে এই মানুষের স্রোত আটকে রাখা প্রায় অসম্ভব। ভূমধ্যসাগর বহু আগেই বিশ্ব মানচিত্রে এক ‘মৃত্যুকূপে’ পরিণত হয়েছে। তবুও মানুষ থামছে না। কারণ, যে জীবনের কোনো নিশ্চয়তা নেই, সেখানে সামান্য উন্নত ভবিষ্যতের আশায় জীবন বাজি রাখা ছাড়া তাদের কাছে আর কোনো উপায় থাকে না। সিউটার প্রেসিডেন্ট হুয়ান জেসুস ভিভাস যথাযথভাবেই বলেছেন যে, একটি ক্ষুদ্র শহরের পক্ষে এক দিনে তাদের মোট জনসংখ্যার ৭০ শতাংশের সমপরিমাণ মানুষের চাপ নেওয়া কোনোভাবেই টেকসই বা সম্ভব নয়। স্প্যানিশ কর্তৃপক্ষ ইতিমধ্যে অনেককে ফেরত পাঠিয়েছে এবং সীমান্তের নিরাপত্তা জোরদার করেছে। কিন্তু প্রশ্ন হলো, কেবল ফেরত পাঠানো বা বর্ডার পুশ-ব্যাকের মাধ্যমে কি এই সংকটের সমাধান সম্ভব? ইউরোপীয় ইউনিয়ন দীর্ঘদিন ধরে নিজেদের মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের রক্ষক হিসেবে দাবি করে আসছে। কিন্তু যখন সীমান্ত সংকট তৈরি হয়, তখন ইউরোপের নীতি রূপ নেয় কঠোর প্রতিরক্ষামূলক ব্যবস্থার। সীমান্ত সুরক্ষায় শত শত কোটি ইউরো খরচ করা হচ্ছে, যা মূলত আফ্রিকার দেশগুলোকে সীমান্ত পাহারাদার হিসেবে ব্যবহার করার একটি কৌশল। কিন্তু আফ্রিকান দেশগুলোর ভেতরের অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কার এবং দারিদ্র্য বিমোচনে দীর্ঘমেয়াদি ও কার্যকর কোনো বৈশ্বিক উদ্যোগ লক্ষ্য করা যায় না। উন্নত বিশ্বের এই দ্বিমুখী দৃষ্টিভঙ্গিই সংকটকে আরও ঘনীভূত করছে। ইউরোপীয় নীতি নির্ধারকরা আন্তর্জাতিক নিরাপত্তাকে যে চশমা দিয়ে দেখেন, তা অধিকাংশ সময়ই সামাজিক ও মানবিক দৃষ্টিকোণকে উপেক্ষা করে। অভিবাসীদের কেবল ‘অবৈধ অনুপ্রবেশকারী’ বা ‘নিরাপত্তা হুমকি’ হিসেবে চিহ্নিত করার মধ্য দিয়ে সমস্যার মূলে পৌঁছানো সম্ভব নয়। সিউটার রাস্তায় ঘুরে বেড়ানো অভিভাবকহীন শিশুদের দিকে তাকালে বোঝা যায়, এটি সীমান্ত সুরক্ষার লড়াই নয়, এটি বাঁচাই-মরার আকুতি। সীমান্ত পাহারায় অতিরিক্ত পুলিশ মোতায়েন, কাঁদানে গ্যাস বা কাঁটাতারের ফাঁদ সাময়িকভাবে মানুষের স্রোতকে আটকে রাখতে পারে, কিন্তু তাদের ক্ষোভ ও আকাঙ্খাকে ধ্বংস করতে পারে না। যখন কোনো তরুণ নিজের দেশে নিজের কোনো ভবিষ্যৎ দেখতে পায় না, তখন মৃত্যুর ভয়ও তার কাছে তুচ্ছ হয়ে দাঁড়ায়। সিউটার তারাজাল বিচের ব্রেকওয়াটারে ছড়ানো-ছিটানো জুতো, প্লাস্টিকের বোতল কিংবা বয়াগুলো প্রমাণ করে যে, জীবনের নিরাপত্তা ও এক টুকরো রুটির খোঁজে মানুষ কতটা মরিয়া হতে পারে। মরক্কো কিংবা সিউটার এই চিত্র বাংলাদেশের জন্য মোটেও অচেনা বা সুদূর কোনো ঘটনা নয়। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের তরুণদের মতো প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি তরুণও দ্রুত ভাগ্য বদলানোর তীব্র আকাঙ্ক্ষায় অবৈধভাবে ইউরোপে প্রবেশের জন্য এই একই ঝুঁকিপূর্ণ পথ বেছে নেন। ভূমধ্যসাগর কিংবা উত্তর আফ্রিকার লিবিয়া, মরক্কো ও তিউনিসিয়ার সীমান্ত দিয়ে ইউরোপে ঢোকার চেষ্টায় অকাতরে প্রাণ হারাচ্ছেন আমাদের দেশের বহু তরুণ। মানব পাচারকারী চক্র বা দালালদের লোভনীয় ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হওয়া কিংবা সাগরে লাশ হয়ে ভেসে ওঠার ঘটনা বাংলাদেশের খবরের শিরোনামে প্রায় নিয়মিত। সিউটার এই অনাকাঙ্ক্ষিত ও হৃদয়বিদারক সংকট মূলত বাংলাদেশের জন্যও এক ধরনের সতর্কবার্তা। বাংলাদেশ থেকে অনিয়মিত অভিবাসন রুখতে কেবল আইনি কড়াকড়ি বা বিমানবন্দরে কড়া নজরদারিই যথেষ্ট নয়। সিউটার ঘটনায় যেমন অর্থনৈতিক সুযোগের অভাব প্রধান চালিকাশক্তি হিসেবে দেখা গেছে, আমাদের দেশের ক্ষেত্রেও মূল সমস্যাটি একই জায়গায়। তরুণ সমাজের জন্য দেশে পর্যাপ্ত ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, দালাল ও মানব পাচারকারী সিন্ডিকেটগুলোর বিরুদ্ধে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং বৈধ ও নিরাপদ অভিবাসনের পথকে আরও সহজ ও স্বচ্ছ করা অত্যন্ত জরুরি। সিউটার ঘটনার শিক্ষা আমাদের স্মরণ করিয়ে দেয়; উন্নয়ন ও সম্ভাবনার সুফল যদি তরুণদের অন্তর্ভুক্ত না করতে পারে, তবে কোনো সীমান্ত পাহারা বা ভৌগোলিক দূরত্বই জীবন বাজি রাখা এই দূরন্ত যাত্রা তাদেরকে থামিয়ে রাখতে পারবে না। এই অভূতপূর্ব সংকট থেকে পরিত্রাণের উপায় কী? প্রথাগত সীমান্ত ব্যবস্থাপনা ও পুশ-ব্যাকের রাজনীতি যে ব্যর্থ হয়েছে, তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। একটি স্থায়ী ও মানবিক সমাধানের জন্য বৈশ্বিক পরাশক্তিগুলোকে একটি সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে: ১. উৎসমূলের সমস্যার সমাধান: অভিবাসীদের উৎপত্তিস্থল বা তাদের নিজ নিজ দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা ও কর্মসংস্থান নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর বিনিয়োগ করতে হবে। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা বাড়াতে হবে। ২. নিরাপদ ও আইনি অভিবাসন পথ: আন্তর্জাতিক নিয়মের অধীনে অভিবাসনের জন্য নিরাপদ ও আইনগত ব্যবস্থা সহজ করতে হবে। এর ফলে ঝুঁকিপূর্ণ অবৈধ পথ ব্যবহার ও মানব পাচারকারীদের দৌরাত্ম্য হ্রাস পাবে। ৩. যৌথ দায়িত্ব বণ্টন: অভিবাসন সংকট কেবল সীমান্তসংলগ্ন দেশগুলোর (যেমন স্পেন, ইতালি বা গ্রিস) একার দায়িত্ব হতে পারে না। পুরো ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক সংস্থাকে সমানভাবে এই মানবিক দায়িত্ব কাঁধে নিতে হবে। ৪. মরক্কো-স্পেন পারস্পরিক সহযোগিতা: রাজনৈতিক টানাপোড়েন বা কূটনৈতিক দরকষাকষির গুটি হিসেবে অভিবাসীদের ব্যবহার বন্ধ করতে হবে। সীমান্ত ব্যবস্থাপনায় মরক্কো এবং স্পেনকে মানবিক মানদণ্ড বজায় রেখে যৌথ উদ্যোগ নিতে হবে। সিউটার সীমান্ত বর্তমানে বৈশ্বিক বৈষম্য ও মানবিক সংকটের একটি জ্বলন্ত প্রতিচ্ছবি। একদিকে ইউরোপের প্রাচুর্য, অন্যদিকে আফ্রিকার দারিদ্র্য; এই দুই বিপরীতমুখী বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে আছে ভূমধ্যসাগর, যা প্রতিদিন নিঃশব্দে গিলে খাচ্ছে হাজারো স্বপ্ন ও তাজা প্রাণ। আমরা যদি সত্যিই একটি উন্নত ও ভারসাম্যপূর্ণ বিশ্ব নির্মাণ করতে চাই, তবে কেবল কাঁটাতার উঁচু করে নিজেদের সুরক্ষিত রাখার মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। মরক্কো থেকে আসা এই ৫০-৬০ হাজার মানুষের কান্না ও আকুতি কেবল ইউরোপের জন্য নয়, পুরো বিশ্ববিবেকের জন্য এক প্রচণ্ড চাবুক। যদি সময় থাকতে বিশ্বনেতারা এই অর্থনৈতিক ও মানবিক বৈষম্যের মূলে হাত না দেন, তবে সিউটার মতো ট্র্যাজেডি ভবিষ্যতে আরও বড় ও ভয়াবহ রূপ নিয়ে আমাদের দরজায় কড়া নাড়বে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

সিউটা অভিবাসন সংকট এবং প্রাসঙ্গিক ভাবনা

Update Time : 03:11:23 am, Sunday, 2 August 2026