বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। গতকাল শুক্রবার সকালে ঢাকায় অনুষ্ঠিত এই বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। সূত্রগুলোর দাবি, বৈঠকে আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি বাংলাদেশ থেকে পরিচালিত সন্ত্রাসবাদ দমন-সংক্রান্ত বিষয়েও মতবিনিময় হয়েছে। তবে এ বিষয়ে দুই পক্ষের কেউ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। চলতি বছরের জুনে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেন দীনেশ ত্রিবেদী। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন সার্জিও গোর। এটি তার প্রথম বাংলাদেশ সফর। কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, সীমান্ত ব্যবস্থাপনা এবং বাংলাদেশ-ভারত-যুক্তরাষ্ট্রের সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন বিষয় গুরুত্ব পেয়েছে। পাশাপাশি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা নিয়েও মতবিনিময় হয়েছে বলে জানা গেছে। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় দীনেশ ত্রিবেদী বলেন, ‘ভারত ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সহযোগিতা বাংলাদেশের উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীলতায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে।’ তিনি বাংলাদেশের জনগণের পাশে থাকার কথাও উল্লেখ করেন। অন্যদিকে সার্জিও গোর বৈঠককে ফলপ্রসূ বলে উল্লেখ করে বলেন, ‘দক্ষিণ এশিয়ায় শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে ভারতের সঙ্গে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ একই সঙ্গে বাংলাদেশ এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অংশীদার বলেও মন্তব্য করেন। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দক্ষিণ এশিয়াকে ঘিরে কূটনৈতিক তৎপরতা বেড়েছে। এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ভারতের এই বৈঠক ভবিষ্যতে আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় আরও সমন্বিত উদ্যোগের ইঙ্গিত দিতে পারে। তিন দিনের সফরে গত বৃহস্পতিবার ঢাকায় আসেন সার্জিও গোর। সফরের শুরুর দিন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। গতকাল তিনি কক্সবাজারের রোহিঙ্গাশিবির পরিদর্শন করেন। আজ শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। সার্জিও গোর ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের দায়িত্ব পালনের পাশাপাশি ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। যুক্তরাষ্ট্রের একটি কূটনৈতিক সূত্র জানায়, ‘গতকাল সকালে রাজধানীর একটি দীনেশ-গোর বৈঠক অনুষ্ঠিত হয়। এটি একটি ইতিবাচক বৈঠক ছিল।’ গত ২৫ জুন বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় দিনেশ ত্রিবেদীকে শুভেচ্ছা জানান সার্জিও গোর। এ সময় তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত হিসেবে আমি তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছি।’ এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক খুবই ইতিবাচক দিকে এগিয়ে যাচ্ছে। এ পর্যন্ত অর্জিত সাফল্যের ভিত্তিতে দুই দেশ আরও এগিয়ে যাবে। গত বৃহস্পতিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সার্জিও গোরের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যোগাযোগ শুধু একটি বৈঠকের মধ্যে সীমাবদ্ধ নয়। সব বিষয়ে এবং সব পর্যায়ে আমাদের সম্পৃক্ততা রয়েছে। দুই দেশের সম্পর্ক সামনের দিকে এগিয়ে যাচ্ছে।’
6:48 am, Monday, 3 August 2026
শিরোনাম :
ঢাকায় দিনেশ ত্রিবেদীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক
-
MIT ERP
- Update Time : 03:36:12 am, Saturday, 1 August 2026
- 7
Tag :
Popular Post
















