6:03 pm, Thursday, 30 July 2026

সরকারি জমিতে নির্মাণাধীন দুই দোকান উচ্ছেদ

  • MIT ERP
  • Update Time : 03:30:48 pm, Thursday, 30 July 2026
  • 5
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জামালপুরের দেওয়ানগঞ্জে সরকারি জমি দখল করে নির্মাণাধীন দুটি দোকানঘর ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলার সানন্দবাড়ী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণাধীন দুটি দোকানঘর গুঁড়িয়ে দেওয়া হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সানন্দবাড়ী বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণাধীন দুটি দোকানঘর উচ্ছেদ করা হয়। চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম বলেন, প্রায় এক মাস আগে কে বা কারা সানন্দবাড়ী বাজারের সরকারি জমিতে অবৈধভাবে দোকান নির্মাণ শুরু করে। বৃহস্পতিবার ইউএনও অভিযান চালিয়ে দোকান দুটি ভেঙে দেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, সানন্দবাড়ী বাজারে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছিল। অভিযান চালিয়ে নির্মাণাধীন স্থাপনা দুটি ভেঙে দেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকে উপজেলায় দখল হয়ে যাওয়া সব সরকারি জমি উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

গ্রাহকের উদ্বেগ দূর করতে গ্রামীণফোনের প্রতি মন্ত্রীর আহ্বান

সরকারি জমিতে নির্মাণাধীন দুই দোকান উচ্ছেদ

Update Time : 03:30:48 pm, Thursday, 30 July 2026