আজ সোমবার, ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২১°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৩%

সাউথ আফ্রিকা সফরের জন্য ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা করল বিসিবি

  • MIT ERP
  • Update Time : 12:18:02 pm, Monday, 9 November 2026
  • 27

সাউথ আফ্রিকা সফরের জন্য ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা করল বিসিবি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আজ সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হচ্ছে। এরপর দুই ম্যাচের টেস্ট, তিন ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সাউথ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ দল। ওই সফরের জন্য আজ টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের সেই দলে রয়েছে একাধিক চমক।

প্রায় চার বছর পর টেস্ট দলে ডাক পেয়েছেন নাঈম শেখ। লাল বলের ক্রিকেটে প্রথমবার ডাকা হয়েছে মাহফিজুল ইসলাম রবিনকে। তবে জায়গা হারিয়েছেন নাঈম হাসান। চোটের কারণে খেলা হবে না সাদমান ইসলামের। এছাড়া সাউথ আফ্রিকা সিরিজেও ফেরা হচ্ছেন না নাহিদ রানার।

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে চোট পাওয়া সাদমানের জায়গায় ডাক পেয়েছেন নাঈম শেখ। এর মধ্য দিয়ে টেস্ট দলে দীর্ঘ সময় পর ডাক পেলেন তিনি। জাতীয় দলের জার্সিতে এর আগে নাঈম মোটে একটা ম্যাচ খেলেছেন। সেটাও ২০২২ সালে। মূলত এনসিএলে দুর্দানত্ পারফরম্যান্সের সুবাদে টেস্ট দলে ডাক পেয়েছেন তিনি। একই কারণে প্রথমবার টেস্ট দলে জায়গা পেয়েছেন রবিন।

উল্লেখ্য, আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গে সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে বাংলাদেশের। এরপর ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দুদল।

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, খালেদ আহমেদ ও মাহফিজুল ইসলাম রবিন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মাঠ ফিরে পেতে রাজনৈতিক সমাধানের পথে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন

সাউথ আফ্রিকা সফরের জন্য ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা করল বিসিবি

Update Time : 12:18:02 pm, Monday, 9 November 2026