আজ সোমবার, ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২১°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৩%

সাজেকের শুকনোছড়িতে বন্দুকধারীর গুলিতে নারী আহত

  • MIT ERP
  • Update Time : 11:41:11 am, Monday, 9 November 2026
  • 9

সাজেকের শুকনোছড়িতে বন্দুকধারীর গুলিতে নারী আহত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাঙামাটির সাজেকে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে অরুনা চাকমা নামের এক নারী আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গুলিবিদ্ধ অরুনা চাকমা ও স্থানীয়রা জানান, ঘটনার সময় অরুণা চাকমা নিজ বাড়ির দরজার সামনে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে তাঁর ডান পায়ের হাঁটুর ওপরের অংশে এবং ডান হাতের কনুইয়ের ওপরের অংশে গুলির আঘাত লাগে।

পরে স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে সেনাবাহিনীর দীঘিনালা জোনে নিয়ে যাওয়ার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে মধ্যরাতে আহত অরুণা চাকমাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

তবে কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাজেকের শুকনোছড়িতে বন্দুকধারীর গুলিতে নারী আহত

Update Time : 11:41:11 am, Monday, 9 November 2026