আজ সোমবার, ৯ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৯°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২১°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৩%

ইরানের স্থলপথে সরবরাহ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের বিশেষ উদ্যোগ

  • MIT ERP
  • Update Time : 11:27:42 am, Monday, 9 November 2026
  • 21

ইরানের স্থলপথে সরবরাহ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের বিশেষ উদ্যোগ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইরানের ওপর কয়েক মাস ধরে নৌ অবরোধ চালানোর পর এবার দেশটির স্থলপথের সরবরাহব্যবস্থাও বন্ধ করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। অস্ত্র, সামরিক সরঞ্জাম, নিষেধাজ্ঞার আওতাভুক্ত পণ্য এবং অর্থের জোগান বন্ধ করতে ‘আয়রন গেট’ নামে একটি বিশেষ কর্মীদল গঠনের ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড।

এর মাধ্যমে ইরানের ওপর সামরিক চাপের পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক চাপও বাড়াতে চায় ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা কেন্দ্রীয় কমান্ড শনিবার জানিয়েছে, ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর ব্যবহার করে উন্নত অস্ত্র, সামরিক সরঞ্জাম এবং দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি পরিবহন বন্ধ করাই নতুন কর্মীদলের প্রধান লক্ষ্য।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা শহর থেকে দলটি কার্যক্রম পরিচালনা করবে। এতে প্রায় ২০ জন সামরিক ও বেসামরিক সদস্য থাকবেন। অন্যান্য মার্কিন সরকারি সংস্থার সঙ্গেও সমন্বয় করে কাজ করবেন তারা। মার্কিন কেন্দ্রীয় কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেছেন, সমুদ্রে ইরানের বিরুদ্ধে চলমান অবরোধের কার্যকারিতা আরও বাড়াবে এই উদ্যোগ।

তার দাবি, স্থল ও সমুদ্রপথে অস্ত্র এবং নিষেধাজ্ঞাভুক্ত সরঞ্জামের সরবরাহ বন্ধ করতে পারলে ইরানের সামরিক সক্ষমতা পুনর্গঠন ও অর্থায়নের পথ সীমিত করা সম্ভব হবে। নৌ অবরোধের পর স্থলপথে নজর : ইরানের বন্দরগুলোয় কয়েক মাস ধরে নৌ অবরোধ চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এবার সেই অবরোধের পরিধি বাড়িয়ে স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগরের বাণিজ্যিক চলাচলের ওপর নজরদারি করতে চায় ওয়াশিংটন।

মধ্যপ্রাচ্যবিষয়ক সাবেক মার্কিন উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী মাইকেল মুলরয় আলজাজিরাকে বলেছেন, নতুন কর্মীদলের মূল দায়িত্ব হবে অস্ত্রের চালান কোথা থেকে আসছে, কোন পথে সেগুলো পরিবহন করা হচ্ছে এবং কীভাবে এসব সরবরাহব্যবস্থা বিচ্ছিন্ন করা যায়, তা শনাক্ত করা। বাস্তবায়ন নিয়ে বড় সংশয় : তবে যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা বাস্তবায়ন কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ইরানের সাতটি স্থল প্রতিবেশী রয়েছে। এসব দেশের সহযোগিতা ছাড়া দেশটির সব সীমান্তপথ নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন। অন্যদিকে, ২০১৮ সালের কাস্পিয়ান সাগরের আইনি মর্যাদাবিষয়ক চুক্তি অনুযায়ী, এই সাগরে উপকূলীয় নয় এমন দেশের সামরিক উপস্থিতির সুযোগ নেই। ফলে কাস্পিয়ান সাগরকেন্দ্রিক মার্কিন তৎপরতার ক্ষেত্রেও আইনি ও কূটনৈতিক জটিলতা তৈরি হতে পারে।

ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির এক বিশ্লেষণে বলা হয়েছে, কয়েক মাসের নৌ অবরোধের পরও যুক্তরাষ্ট্রের ঘোষিত লক্ষ্য পুরোপুরি অর্জিত হয়নি। অবরোধ অমান্য করায় জাহাজ অচল : এদিকে ইরানের বন্দরগুলোয় চলমান নৌ অবরোধের অংশ হিসেবে ওমান উপসাগরে সেন্ট কিটস ও নেভিসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ অচল করে দেওয়ার কথা জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

শনিবার দেওয়া এক বিবৃতিতে মার্কিন কেন্দ্রীয় কমান্ড জানায়, ‘হুদা’ নামের জাহাজটিকে অবরোধসংক্রান্ত নির্দেশনা মেনে চলতে বলা হয়েছিল। হরমুজ ঘিরে বিস্ফোরণ ও নতুন উত্তেজনা : অন্যদিকে, শনিবার হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের কেশম দ্বীপে দুটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।

এ ছাড়া জাস্ক, সিরিক ও বন্দর আব্বাস শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর আগের দিন কেশম দ্বীপে নতুন করে মার্কিন হামলার কথা স্বীকার করেছিলেন ট্রাম্প। পরমাণু কর্মসূচির তথ্য চেয়ে ২ কোটি ডলার পুরস্কার : ইরানের ওপর চাপ বাড়ানোর আরেকটি পদক্ষেপ হিসেবে দেশটির পরমাণু কর্মসূচি সম্পর্কে তথ্য দিতে সর্বোচ্চ ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘ন্যায়বিচারের জন্য পুরস্কার’ কর্মসূচির আওতায় এই অর্থ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনা, যন্ত্রপাতি এবং ব্যক্তিদের সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিতে পারলে এই পুরস্কার পাওয়া যেতে পারে। সেন্ট্রিফিউজের মাধ্যমে ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয়।

এই ইউরেনিয়াম বেসামরিক কাজে বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি হিসেবে ব্যবহার করা সম্ভব। আবার প্রায় ৯০ শতাংশ বা এর বেশি মাত্রায় সমৃদ্ধ করা হলে তা পারমাণবিক অস্ত্র তৈরিতেও কাজে লাগতে পারে। তবে ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং পারমাণবিক অস্ত্র তৈরির কোনো উদ্দেশ্য নেই। অন্যদিকে, ট্রাম্প গত বছর দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের পরমাণু স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

সব মিলিয়ে ইরানের ওপর চাপ প্রয়োগে নতুন পর্যায়ে প্রবেশ করছে যুক্তরাষ্ট্র। নৌ অবরোধ, স্থলপথে নজরদারি, বাণিজ্যিক সরবরাহ বন্ধের উদ্যোগ এবং পরমাণু কর্মসূচির তথ্যের জন্য পুরস্কার ঘোষণাÑ সব মিলিয়ে তেহরানের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা সীমিত করাই ওয়াশিংটনের লক্ষ্য। তবে প্রতিবেশী দেশগুলোর অবস্থান, আন্তর্জাতিক আইন এবং আঞ্চলিক উত্তেজনার বাস্তবতায় এই নতুন কৌশল কতটা কার্যকর হবে, সেটিই এখন বড় প্রশ্ন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সাফে ভুটানের কাছে আটকে সেমিফাইনালের কঠিন সমীকরণে শ্রীলঙ্কা

ইরানের স্থলপথে সরবরাহ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের বিশেষ উদ্যোগ

Update Time : 11:27:42 am, Monday, 9 November 2026