টেকসই ডিজিটাল অবকাঠামো গড়ে তোলা এবং কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে ইডটকোর প্রচেষ্টাকে এগিয়ে নিতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের সুযোগ যাচাই করবে প্রতিষ্ঠান দুটি। দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ ও ফ্লোসোলার সলিউশনস লিমিটেড একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
অনুষ্ঠানে বক্তব্য দেন ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর আল-বাতুনী মোহাম্মাদ সাঈদ আহমেদ ও ফ্লোসোলার সলিউশনস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আজিম কাসেম খান।





















