আজ সোমবার, ৯ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২২°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২১°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৩%

দর্শকমহলে প্রশংসিত তুষার মাহমুদের ধারাবাহিক নাটক ‘সুখ পাখি’

  • MIT ERP
  • Update Time : 06:22:49 am, Monday, 9 November 2026
  • 32

দর্শকমহলে প্রশংসিত তুষার মাহমুদের ধারাবাহিক নাটক ‘সুখ পাখি’

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশের আবহমান গ্রাম-বাংলার সংস্কৃতি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের গল্প নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক ‘সুখ পাখি’ এখন দর্শকদের প্রশংসায় ভাসছে। ‘রঙিন চশমা’ ইউটিউব চ্যানেলে প্রচারিত নাটকটি এর গল্প, নির্মাণশৈলী ও জীবনঘনিষ্ঠ উপস্থাপনার কারণে দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে।

আবির মল্লিকের গল্পে নাটকটি পরিচালনা করেছেনÑ তুষার মাহমুদ। নাটকটির অন্যতম আকর্ষণ হলোÑ গ্রাম-বাংলার চিরায়ত সম্প্রীতির চিত্র। এখানে হিন্দু, মুসলিম, খ্রিষ্টান ও বৌদ্ধÑ সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। একে অন্যের সুখে-দুঃখে পাশে দাঁড়ায়। হিন্দুদের পূজায় মুসলমানদের সহযোগিতা কিংবা ঈদ ও বড়দিনের আনন্দে সব ধর্মের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণÑ সবকিছুই উঠে এসেছে নাটকটির গল্পে।

ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে মানবিক সম্পর্ক ও পারস্পরিক ভালোবাসার এক সুন্দর বার্তা ছড়িয়ে দিয়েছে ‘সুখ পাখি’। নাটকটিতে অত্যন্ত যতেœর সঙ্গে ফুটিয়ে তোলা হয়েছে, গ্রাম-বাংলার চিরসবুজ প্রকৃতি। মেঠোপথ, নদী, হাটবাজার, গ্রাম্যমেলা এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্য দর্শকদের নিয়ে যায় এক চেনা গ্রামীণ পরিবেশে। পাশাপাশি গ্রামীণ জীবনের পারিবারিক অভাব-অনটন, টানাপোড়েন, হাসি-কান্না, আনন্দ-বেদনা ও সম্পর্কের নানা জটিলতা চরিত্রগুলোর মধ্য দিয়ে জীবন্ত হয়ে উঠেছে।

নাটকটির গল্পে যেমন রয়েছে বিনোদন, তেমনি রয়েছেÑ সামাজিক বার্তা। মানুষের মধ্যে ভালোবাসা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন যে সমাজকে সুন্দর করে তুলতে পারে, সেই চিত্রই তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা। ‘সুখ পাখি’ নাটকে অভিনয় করেছেনÑ দেশের বরেণ্য অভিনেত্রী দিলারা জামান, একে আজাদ সেতু, আলিফ চৌধুরী, জান্নাতুল মাওয়া, সঞ্জীব আহমেদ, আলমগীর মুবিন চৌধুরী, সূচনা শিকদার, শ্যামল হাসান, পঙ্কজ মজুমদার, নওরিন, খাইরুন নিশাত মনি, শিশুশিল্পী মানহা ইসলামসহ আরও অনেকে।

সব মিলিয়ে ‘সুখ পাখি’ কেবল একটি ধারাবাহিক নাটক নয়; বরং গ্রাম-বাংলার ঐতিহ্য, সামাজিক সম্প্রীতি ও মানুষের জীবনের গল্পকে পর্দায় তুলে ধরার একটি আন্তরিক প্রয়াস। দর্শকদের প্রশংসা ও আগ্রহের মধ্য দিয়ে নাটকটি তার নির্মাণের উদ্দেশ্যকে আরও অর্থবহ করে তুলছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে সম্ভাব্যতা যাচাইয়ে ইডটকো ও ফ্লোসোলারের চুক্তি

দর্শকমহলে প্রশংসিত তুষার মাহমুদের ধারাবাহিক নাটক ‘সুখ পাখি’

Update Time : 06:22:49 am, Monday, 9 November 2026