আজ সোমবার, ৯ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২২°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২১°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৩%

৩২তম জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা সিরিজের পুরস্কার পেল বাংলাদেশি ‘অ্যানি’

  • MIT ERP
  • Update Time : 06:18:39 am, Monday, 9 November 2026
  • 29

৩২তম জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা সিরিজের পুরস্কার পেল বাংলাদেশি ‘অ্যানি’

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ৩২তম জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ফিউচার ইজ সেন্সিবল অ্যাওয়ার্ড ফর বেস্ট সিরিজ’ জয় করেছে নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদের বাংলাদেশি মিনি সিরিজ ‘অ্যানি’।

গত শনিবার সন্ধ্যায় সুইজারল্যান্ডের জেনেভার মেজোঁ কম্যুনাল দ্য প্লেনপালে অবস্থিত থিয়েটার পিটোয়েফে উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার ঘোষণা করা হয়। ‘ফিউচার ইজ সেন্সিবল’ বিভাগে নির্বাচিত একটি প্রজেক্ট হিসেবে প্রথমবার জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েই একই বিভাগে সেরা সিরিজের স্বীকৃতি হিসেবে পুরস্কার অর্জন করল নাজিফা তুষির অভিনীত আলোচিত এই সিরিজ।

এই অর্জন প্রসঙ্গে ‘অ্যানি’র কলাকুশলীদের পক্ষ থেকে জানানো হয়, আমরা কেবল একটি গল্প বলতে চেয়েছিলাম। আজ সেই গল্পকে নিজ ডানায় ভর করে উড়তে দেখে ভীষণ ভালো লাগছে। ‘অ্যানি’ আমাদের অনেকের আস্থা ও সাহসের সম্মিলিত একটি স্বপ্নের দীর্ঘ যাত্রা। এই আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের সেই যাত্রাকে আরও বিশেষ ও স্মরণীয় করে তুলেছে।

এর আগে ৩২তম জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘অ্যানি’র দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ২ ও ৫ নভেম্বর জেনেভার ‘লে সিনেমা দু গ্র্যুতি সাল সিমোঁ’ প্রেক্ষাগৃহে সিরিজটি প্রদর্শিত হয়। পরবর্তীতে ৭ নভেম্বর থিয়েটার পিটোয়েফ-এ অনুষ্ঠিত উৎসবের মূল সমাপনী ও পুরস্কার বিতরণী আয়োজনে সিরিজটি অর্জন করে ‘ফিউচার ইজ সেন্সিবল অ্যাওয়ার্ড ফর বেস্ট সিরিজ’।

নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদের পরিচালনায় নির্মিত এই মিনি সিরিজের নাম ভূমিকায় অভিনয় করেছেনÑ নাজিফা তুষি। তার পাশাপাশি অভিনয় করেছেনÑ ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠু, নাজাহ প্রমুখ। এর আগে জার্মানির কোলন শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক সিরিজ উৎসব ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল’-এর ‘উইমেন ইন সিরিজ’ বিভাগে নির্বাচিত হয়েছিল ‘অ্যানি’।

এর মাধ্যমে সিরিজটি বিশ্বের মর্যাদাপূর্ণ সিরিজ-কেন্দ্রিক উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। একই উৎসবে ৯ জুন অনুষ্ঠিত হয় সিরিজটির বিশ্ব প্রিমিয়ার। পরবর্তী সময়ে বাংলাদেশের দর্শকদের জন্য ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে সিরিজটি আসছে বলে জানান প্রযোজকরা। নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ-এর আগে ২০১৬ সালে তার প্রথম চলচ্চিত্র ‘লাইভ ফ্রম ঢাকা’ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি অর্জন করেন।

পরবর্তী সময়ে ২০২১ সালে নির্মিত তার দ্বিতীয় চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’ কান চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ বিভাগ ‘আঁ সার্তে রিগা’য় নির্বাচিত হয়। এটি ছিল কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশনে জায়গা করে নেওয়া বাংলাদেশের প্রথম চলচ্চিত্র। চলচ্চিত্রটি বিশ্বের ১৫টিরও বেশি আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছিল।

জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ফিউচার ইজ সেন্সিবল অ্যাওয়ার্ড ফর বেস্ট সিরিজ’ অর্জনের মধ্য দিয়ে ‘অ্যানি’ তার আন্তর্জাতিক যাত্রায় যুক্ত করল নতুন এক মাইলফলক।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে সম্ভাব্যতা যাচাইয়ে ইডটকো ও ফ্লোসোলারের চুক্তি

৩২তম জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা সিরিজের পুরস্কার পেল বাংলাদেশি ‘অ্যানি’

Update Time : 06:18:39 am, Monday, 9 November 2026