সিটিজেনস ব্যাংক পিএলসি সম্প্রতি মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইছাপুরা উপশাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন উপশাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং তার মূল্যবান বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান ও মো. আবদুল লতিফ, ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তি, সম্মানিত গ্রাহক এবং স্থানীয় পর্যায়ের খ্যাতনামা ব্যবসায়ী ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।





















