আজ সোমবার, ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২১°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৩%

মাঠ ফিরে পেতে রাজনৈতিক সমাধানের পথে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন

  • MIT ERP
  • Update Time : 12:29:44 pm, Monday, 9 November 2026
  • 27

মাঠ ফিরে পেতে রাজনৈতিক সমাধানের পথে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষাপটে একটি জরুরি সিন্ডিকেট সভা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সভায় মাঠ পুনরুদ্ধারে আইনি প্রক্রিয়ার পরিবর্তে রাজনৈতিকভাবে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে দুই শিক্ষার্থী প্রতিনিধিসহ বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে। সেখানে মাঠের গুরুত্ব ও বিশ্ববিদ্যালয়ের দাবি তুলে ধরে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হবে। রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় বিশ্ববিদ্যালয়ের পুরোনো গবেষণা মাঠের প্রয়োজনীয়তা, গবেষণা কার্যক্রম এবং মাঠের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টতার বিষয়গুলো তুলে ধরা হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

আপাতত আইনি প্রক্রিয়ায় না গিয়ে রাজনৈতিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা চালাচ্ছে প্রশাসন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী বলেন, আইনি প্রক্রিয়া একটি দীর্ঘমেয়াদি কার্যক্রম। এ কারণে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে রাজনৈতিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করবে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন বলেন, বাণিজ্য মেলার মাঠ ফিরে পাওয়ার বিষয়ে আমরা এখন কোনো নেতিবাচক চিন্তা করছি না।

বিশ্ববিদ্যালয় মাঠটি ফিরে পাবে বলে আমরা আশাবাদী। সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিন্ডিকেট সভাপতি অধ্যাপক ড. মো. আবদুল লতিফ সাংবাদিকদের বলেন, ‘সিন্ডিকেটের প্রতিটি সদস্য বিশ্ববিদ্যালয়ের মাঠ ফিরিয়ে পাওয়ার বিষয়ে একমত হয়েছেন। সিন্ডিকেটের দুই সংসদ সদস্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে।

সেখানে মাঠের বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হবে। প্রতিনিধিদলে দুই শিক্ষার্থী প্রতিনিধিও থাকবেন। তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী যদি শিক্ষার্থীদের পক্ষে সিদ্ধান্ত দেন, তাহলে আমাদের আর আইনি প্রক্রিয়ায় যাওয়ার প্রয়োজন হবে না।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ডেইলি স্টারকে হারিয়ে ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রথম জয়

মাঠ ফিরে পেতে রাজনৈতিক সমাধানের পথে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন

Update Time : 12:29:44 pm, Monday, 9 November 2026